১৮ মাসের DA বকেয়া: এবার কি সত্যিই আর টাকা মিলবে না? সংসদে কেন্দ্র কী জানাল, কারা প্রভাবিত হবেন?

Published : Jul 05, 2026, 07:04 PM IST

DA arrears: কোভিডকালে স্থগিত থাকা ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কত টাকা সাশ্রয় হয়েছিল, কেন মিলবে না বকেয়া— জেনে নিন বিস্তারিত। 

PREV
110
বকেয়া DA নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কোভিডকালে স্থগিত থাকা ডিএ-র বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মীদের দেওয়া কিনা তা নিয়ে এতো দিন পরে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

210
কোভিডকালে তিনটি কিস্তি স্থগিত

অর্থনৈতিক সঙ্কটের কারণ দেখিয়ে সেই সময়ে ডিএ-র তিনটি কিস্তির টাকা দেওয়া বন্ধ রাখে কেন্দ্রীয় সরকার, যার প্রভাব পড়ে লক্ষ লক্ষ কর্মীর উপর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পক্ষ থেকে বারবার সেই বকেয়া টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে। সব মিলিয়ে ১৮ মাসের ডিএ সেই সময় বকেয়া ছিল।

410
দ্বিতীয় কিস্তির মেয়াদ

২০২০ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের ডিএ ছিল দ্বিতীয় স্থগিত কিস্তি।

510
তৃতীয় কিস্তি কবে থেকে?

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালকে ধরা হয় তৃতীয় ও শেষ স্থগিত কিস্তি।

610
১৮ মাসে কত টাকা সাশ্রয়?

এই ১৮ মাসে ডিএ স্থগিত রেখে ৩৪,৪০২.৩২ কোটি টাকা সাশ্রয় করে মোদী প্রশাসন। ২০২০-২১ সালে মহামারির কারণে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ।

710
সাশ্রিত টাকার ব্যবহার কোথায়

সাশ্রয় হওয়া এই বিপুল অর্থ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হয়েছিল বলে জানানো হয়েছে। সেই সময় থেকেই মোদী সরকার দরিদ্রদের রেশনের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল। একাধিক জনকল্যাণমূখী কর্মসূচিও চালু করেছিল।

810
কর্মচারী সংগঠনের দাবি

বকেয়া ডিএ প্রদানের জন্য কর্মচারী ইউনিয়ন ও সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ক্রমাগত দাবি জানিয়ে আসছে কেন্দ্রের কাছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেও সরকারি কর্মীরা সেই দাবি তুললেন।

910
সংসদে কেন্দ্রের সাফ জবাব

সংসদে কেন্দ্র জানিয়েছে, মহামারিজনিত আর্থিক চাপ মোকাবিলার জন্যই তিন কিস্তির ডিএ/ডিআর সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছিল। আপাতত সেই বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে।

1010
বর্তমানে কোনও প্রস্তাব বিবেচনাধীন নয়

অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য, বাজেটের চাপের প্রেক্ষাপটে বকেয়া ডিএ/ডিআর পরিশোধের কোনও প্রস্তাব এখন বিবেচনাধীন নেই এবং তা আর্থিকভাবে যুক্তিযুক্তও নয়। অর্থাৎ আপাতত সেই ১৮ মাসের বকেয়া টাকা আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে আসছে না।

Read more Photos on
click me!

Recommended Stories