Good News Pensioners: কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য সুখবর। ডিআর ৩ শতাংশ বেড়ে ৬৩%-এ পৌঁছেছে। ওপিএস ও ইউপিএস-এর অধীনে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকার পেনশনে মাসে কত বাড়বে, দেখে নিন পুরো হিসাব।
নিয়মিত পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী, দুই পক্ষই এই বর্ধিত ডিআর পাবেন। পুরনো পেনশন স্কিম (ওপিএস) এবং একীভূত পেনশন স্কিম (ইউপিএস), দুই ব্যবস্থার পেনশনভোগীরাই এর আওতায় আসছেন। যাঁরা ওপিএস-এর অধীনে এককালীন স্থানান্তর করেছেন, তাঁরাও সুবিধা পাবেন।
510
ওপিএস-এ পেনশনের হিসাব কী
ওপিএস-এর অধীনে পেনশন হল শেষ মূল বেতনের ৫০%, অথবা শেষ ১০ মাসের গড় পারিশ্রমিক, এর মধ্যে যেটি বেশি। এই স্কিমে সর্বনিম্ন পেনশন ৯,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা।
610
ইউপিএস-এ পেনশনের হিসাব কী?
২৫ বছরের যোগ্য চাকরি হলে ইউপিএস-এ পেনশন হয় অবসরের আগের শেষ ১২ মাসের গড় মূল বেতনের ৫০%। চাকরির মেয়াদ ২৫ বছরের কম হলে পেনশন আনুপাতিক হারে নির্ধারিত হয়। ন্যূনতম ১০ বছর চাকরি করলে মাসে ১০,০০০ টাকার নিশ্চিত পেনশনের ব্যবস্থা আছে।
710
৩% ডিআর বৃদ্ধিতে কতটা বাড়বে পেনশন
উভয় স্কিমেই ডিআর হিসাব হয় মূল পেনশনের উপর। সেই হিসাবে ৩% বৃদ্ধিতে মাসিক বাড়তি অঙ্ক দাঁড়াবে এমন:
১০,০০০ টাকার মূল পেনশনে ৩০০ টাকা
২০,০০০ টাকায় ৬০০ টাকা
৩০,০০০ টাকায় ৯০০ টাকা
৪০,০০০ টাকায় ১,২০০ টাকা
৫০,০০০ টাকায় ১,৫০০ টাকা
810
ওপিএস-এ পারিবারিক পেনশন
কোনো কর্মচারী এক বছর একটানা চাকরির পর মারা গেলে তাঁর পরিবার পারিবারিক পেনশনের যোগ্য হয়। এর পরিমাণ শেষ প্রাপ্ত বেতনের ৩০%, যা মাসে সর্বনিম্ন ৯,০০০ ও সর্বোচ্চ ৭৫,০০০ টাকা হতে পারে। মৃত্যুর সময় মূল বেতন ৮০,০০০ টাকা হলে পারিবারিক পেনশন হবে প্রায় ২৪,০০০ টাকা।
910
ইউপিএস-এ পারিবারিক পেনশন
ইউপিএস-এ পারিবারিক পেনশন হল কর্মচারীর প্রাপ্য ইউপিএস পেআউটের ৬০%। ২৫ বছর চাকরি সম্পূর্ণ করা কর্মচারীর মূল বেতন ৮০,০০০ টাকা হলে প্রাপ্য পেআউট প্রায় ৪০,০০০ টাকা। সেক্ষেত্রে পারিবারিক পেনশন দাঁড়াবে ২৪,০০০ টাকা।
1010
কম্যুটেশন করলেও কমবে না ডিআর
ওপিএস-এর অধীনে পেনশনের ৪০% পর্যন্ত কম্যুট করা যায়, আর সেই অংশ মাসিক পেনশন থেকে কেটে নেওয়া হয়। তবে ডিআর হিসাব হয় মূল পেনশনের উপর, কম্যুটেশনের পর কমে যাওয়া অঙ্কের উপর নয়। যেমন, ৫০,০০০ টাকার পেনশন কম্যুটেশনের পর ৩০,০০০ টাকা হয়ে গেলেও ডিআর মিলবে ৫০,০০০ টাকার উপরই। উল্লেখ্য, এগুলি উদাহরণ মাত্র, প্রকৃত বৃদ্ধি কিছুটা ভিন্ন হতে পারে।