DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মীদের ৫% DA ঘোষণা, পেনশনভোগীরাও পাবেন ১০ হাজার টাকা

Published : Oct 26, 2026, 10:19 AM IST

DA Hike: দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা। সরকারি কর্মীদের মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা জানানো হয়েছে। দীপাবলির আগে সরকারি কর্মীদের ৫% DA ঘোষণা, পেনশনভোগীরাও পাবেন ১০ হাজার টাকা

PREV
17

দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা ঘোষণা করেছেন।

27

পাশাপাশি চতুর্থ শ্রেণির সরকারি কর্মীদের বকেয়া বাবদ অতিরিক্ত ১০ হাজার টাকা এবং পেনশনভোগীদেরও ১০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।

37

এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হতে পারেন।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে। এর মধ্যে ৪ শতাংশ DA-র সঙ্গে গত বছরের বকেয়া ১ শতাংশ DA অন্তর্ভুক্ত রয়েছে।

47

দীপাবলির আগে এই আর্থিক সুবিধার ঘোষণায় রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ফিরতে পারে।করা হয়েছে। একইভাবে, রাজ্যের পেনশনভোগীরাও ১০ হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

57

হিমাচল প্রদেশ সরকারের এই ঘোষণায় প্রায় সাড়ে তিন লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানানো হয়েছে।দীপাবলির আগে তাঁদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

67

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর DA সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। ওই বিজ্ঞপ্তিতে সুবিধা কার্যকর করার নিয়ম এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

77

তাই DA কার্যকর হওয়ার সময়সীমা ও টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখা জরুরি।

Read more Photos on
click me!

Recommended Stories