বেতনের প্রকৃত বৃদ্ধি নির্ভর করে সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতনের ওপর, কারণ মহার্ঘ ভাতা (DA) মূল বেতনেরই একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে গণনা করা হয়। নীচে একটি সহজ হিসাব তুলে ধরা হল মূল বেতন ৩০ হাজার টাকা ধরে।
- মূল বেতন: ৩০,০০০ টাকা
- পুরানো DA (৫৮%): ১৭,৪০০ টাকা
- নতুন DA (৬০%): ১৮,০০০ টাকা
- মাসিক বৃদ্ধি: ৬০০ টাকা
একইভাবে, যদি কারো মূল বেতন ২০,০০০ টাকা হয়, তবে বর্তমানে ৫৮% হারে তিনি ১১,৬০০ টাকা মহার্ঘ ভাতা (DA) পেয়ে থাকেন। তবে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পর তিনি ৬০% হারে ১২,০০০ টাকা পাবেন। এর অর্থ হল মহার্ঘ ভাতা বাবদ মাসিক ৪০০ টাকা বৃদ্ধি পাবে।