News Round up: রাজ্যে SIR জট থেকে প্রতিকুরের জোড়াফুল শিবিরে যোগদান- দেখে নিন সারাদিনের খবর

Published : Feb 21, 2026, 08:34 PM IST
news round up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১) East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল

ইউসেফ এজেজারি (Youssef Ezzejjari)। ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন স্পেনের (Spain) এই স্ট্রাইকারই 'মুক্তিদাতা'। তিনিই লাল-হলুদ স্বপ্ন বাঁচিয়ে রাখছেন। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর আইএসএল-এ (Indian Super League 2026) প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। শনিবার দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির (Sporting Club Delhi) বিরুদ্ধেও জোড়া গোল করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। পুরো সময় মাঠে থাকলে হয়তো তিনি হ্যাটট্রিক করতে পারতেন। কিন্তু প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón) তাঁকে ৭৫ মিনিটে তুলে নেন। দল এগিয়ে যাওয়ায় সবাইকে খেলার সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেন অস্কার। তিনি ইউসেফকে আগলে রাখতে চাইছেন। এই স্ট্রাইকারই এখন ইস্টবেঙ্গলের প্রধান ভরসা। তিনি যাতে চোট না পান, সেদিকে লক্ষ্য রাখছেন কোচ।

২) Anant Maharaj: 'বঙ্গবিভূষণ' পেলেন BJP-র অনন্ত মহারাজ, শুনে রাজ্য সভাপতি শমীক কী বললেন?

বিধানসভা ভোটের আগেই চমক বাংলার রাজনীতিতে। একদিকে, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। অন্যদিকে, দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজকে। শনিবার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হল। উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে রাজবংশীর সম্প্রদায়ের অগ্রদূত চিলা রায়ের রচিত কবিতা পাঠ করেন তিনি। অনন্ত মহারাজ ছাড়াও বঙ্গবিভূষণ সম্মান পেলেন শিবাজী চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র হালুই, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শ্রীজাত।

৩) Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে

প্রতিকুরের প্রতীক বদলাল (pratikur rahaman tmc)। আলিমুদ্দিনে কামান দেগে যোগ্য জবাব দিলেন বামেদের প্রাক্তন তরুণ নেতা? এই মুহূর্তে তিনি আমতলায়, তৃণমূলের পার্টি অফিসে। সেখানেই তিনি তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন জোড়াফুল শিবিরে (abhishek banerjee tmc)।

৪) Moon Flyby Mission: মার্চে কবে চাঁদের উদ্দেশে রওনা দেবেন মহাকাশচারীরা, ফিরছেন কবে, জানাল NASA

চাঁদে ফের মানুষের ছায়া পড়তে চলেছে। দীর্ঘ ৫৪ বছর পর ফের চাঁদে অভিযান করতে চলেছে নাসা। আগামী ৬ মার্চ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবেন নাসার চার মহাকাশচারী। তারপর প্রায় চার দিনের যাত্রায় পৌঁছবেন চাঁদের কাছে। তারা চাঁদের যে অংশটি পৃথিবী থেকে দেখা যায় না, সেই দূর দিক দিয়ে হাজার হাজার কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করবেন। ওই অংশ পর্যবেক্ষণের জন্য কয়েক ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। চাঁদ প্রদক্ষিণ শেষে মহাকাশযানটি পৃথিবীতে ফিরে এসে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। সব মিলিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চন্দ্রাভিযানে নতুন ইতিহাস গড়ার পথে। NASA-র আর্টমিস ২ ('Artemis II') মিশনের উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৬ মার্চ।

৫) SIR West Bengal: রাজ্যে এসআইআর-জট কাটানোর উদ্যোগ, বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে এসআইআর (SIR) নিয়ে জটিলতা দূর করতে শনিবারই উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলেরও এই বৈঠকে থাকার কথা। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই রাজ্য সরকার ও শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বন্দ্ব শুরু হয়েছে। রাজ্যে ভোটার তালিকায় প্রচুর গরমিল ধরা পড়েছে। এসআইআর প্রক্রিয়াতেও অনেক গাফিলতি রয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে মামলা শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সব জটিলতা ও গরমিল যাতে দূর হয়, তা নিশ্চিত করার জন্যই কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CAA শুরু! পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি, কারা থাকছেন এতে
দেশজুড়ে জারি হয়েছে অ্যালার্ট, তার মধ্যেই কাশ্মীর ও পাঞ্জাবে উদ্ধার বিস্ফোরক