News Round Up: রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে প্রসেনজিতে বিজেপিতে যোগদান- দেখে নিন সারাদিনের খবর

Published : Feb 07, 2026, 08:45 PM IST
news round up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, তদন্ত শুরু উত্তরপ্রদেশ পুলিশের

শনিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগেই ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়লেন ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা রিঙ্কু সিং। তাঁর ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh) বাসিন্দা রিঙ্কু। তিনি বছরের বেশিরভাগ সময়ই ক্রিকেট খেলায় ব্যস্ত থাকেন। ফলে নিয়মিত ফেসবুক দেখা হয় না। গত কয়েক মাস ধরে তিনি ফেসবুক দেখেননি। সম্প্রতি এই ক্রিকেটার আবিষ্কার করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এ বিষয়ে আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার নীরজ কুমার জানিয়েছেন, কয়েকদিন আগে রিঙ্কু তাঁকে ফোন করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছেন। এরপর বুধবার রিঙ্কুর ভাই সোনু সিং সাইবার অপরাধ শাখায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইরাল রিল বানাতে গিয়ে পা পিছলে গলায় ফাঁস লেগে মৃত্যু তরুণী জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু। উত্তরপ্রদেশের বান্দা জেলায় ইনস্টা রিল শুট করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৭ বছরের এক তরুণীর। বাবেরু থানার অন্তর্গত কারুইয়া পুর্বা এলাকার বাসিন্দা সেই মৃতার নাম মোহিনী। পরিবারের সদস্যদের দাবি, মোহিনী সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে রিল বানাতে অত্যন্ত আগ্রহী ছিলেন। প্রায়শই নানা ধরনের ভিডিও শুট করতেন তিনি। গত বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ঘরের মধ্যেই একটি নাটকীয় দৃশ্যের রিল শুট করছিলেন মোহিনী। সেই ভিডিওতে ঝুলে পড়ার ভান করার জন্য ঘরের সিলিং হুকে একটি দড়ির ফাঁস তৈরি করেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক গাড়়িতে সফর মোদীর

উষ্ণ এবং ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তাঁর মালয়েশিয়ার প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাত্রা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে তাঁর দুই দিনের সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছানোর পর, দুই নেতাই কুয়ালালামপুরের একটি কমিউনিটি ইভেন্টের দিকে যাচ্ছিলেন।

মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গাড়ির যাত্রার কিছু ঝলক শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত-মালয়েশিয়ার জনগণের মধ্যে সংযোগ উদযাপন করছি! প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আমি কুয়ালালামপুরের কমিউনিটি প্রোগ্রামের দিকে যাচ্ছি।"

তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে

বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা। গত কয়েক দশক ধরে তিনি বাংলা সিনেমাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। অভিনয় আর প্রযোজনা এই দুটি নিয়েই থাকেন। সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। কিন্তু এবার তিনি বিজেপিতে যোগদান করবেন? এমনই জল্পনা শুরু হয়েছে ভোটমুখী পশ্চিমবঙ্গে। এবার কেন্দ্রীয় সরকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা চলচ্চিত্র জগতে গত কয়েক দশক ধরে তাঁর নিরলস প্রচেষ্টা,পরিশ্রম, অভিনয়ের জন্যে তাঁর পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তারপর থেকেই প্রসেনজিতের বিজেপিতে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। শনিবার সেই গুঞ্জন আরও জোরাল হল।

ভারতীয় নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম? কোর্টে জবাব দিলেন সনিয়া গান্ধী

নাগরিকত্ব সংক্রান্ত একটি মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে লিখিত জবাব জমা দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই সনিয়ার নাম ভোটার তালিকায় উঠেছিল, এই অভিযোগ নিয়ে সনিয়ার বিরুদ্ধে এফআইআর করার দাবি নিয়ে আদালতে আবেদন করেন আইনজীবী বিকাশ ত্রিপাঠী। সেই মামলায় জবাবে কংগ্রেস নেত্রী সনিয়া বলেছেন যে ভারতীয় নাগরিক হওয়ার তিন বছর আগে ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে এফআইআর করার আবেদনটি সম্পূর্ণ ভুল ধারণা, অযৌক্তিক, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনের প্রক্রিয়ার অপব্যবহার। আদালত এখন ২১ ফেব্রুয়ারি এই মামলার শুনানি করবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যোগী সরকারের বিরাট পদক্ষেপ, উত্তরপ্রদেশ বন্যা সুরক্ষা এবং জল ব্যবস্থাপনার ক্ষেত্রে গড়ল নতুন পরিচয়
'দেশে চার ধরনের হিন্দু আছে', কারা কোনটা বলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত