Lakshmi Yojana: মাসে মিলবে ২৫০০ টাকা! ফর্ম বিলি শুরু, লক্ষ্মী যোজনার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Aug 19, 2026, 03:27 PM IST

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদনপত্র ২৬শে আগস্ট থেকে দেওয়া শুরু হবে। এই যোজনায় যোগ্য মহিলাদের মাসিক ₹২,৫০০ টাকা দেওয়ার কথা, যার জন্য ১৮ দিনে প্রায় ৮ লক্ষ মহিলা নাম নথিভুক্ত করেছেন।

PREV
16
অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

বাংলায় বিজেপি সরকারি আসার পর চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ লক্ষ মহিলা ৩০০০ টাকা করে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। অগাষ্টেও প্রচুর নতুন তালিকা ভুক্ত মহিলারা এই টাকা পেয়েছেন।

26
আলোচনায় উঠে এসেছে লক্ষ্মী যোজনা প্রকল্পের কথাও

তার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে লক্ষ্মী যোজনা প্রকল্পের কথাও। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে মাত্র ১৮ দিনে ৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মী যোজনা প্রকল্পে, যা মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

36
লক্ষ্মী যোজনার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে পাবেন ২,৫০০ টাকা

লক্ষ্মী যোজনার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে পাবেন ২,৫০০ টাকা, বাজেটে বরাদ্দ হয়েছে ৫,১১০ কোটি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে চাইছে। ২০২৬-২৭ সালের বাজেটে এর জন্য বিশাল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে।

46
কারা পাবেন লক্ষ্মী যোজনার সুবিধা?

কারা পাবেন লক্ষ্মী যোজনার সুবিধা? জেনে নিন যোগ্যতার প্রধান শর্তগুলি। আবেদনকারীর বয়স ২১-৬০ বছরের মধ্যে হতে হবে, পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে এবং দিল্লির ভোটার হতে হবে। এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে।

56
আবেদন করলেই মিলবে না টাকা!

আবেদন করলেই মিলবে না টাকা, চলবে কঠোর যাচাইকরণ প্রক্রিয়া। ভুল তথ্য দিলে নেওয়া হবে ব্যবস্থা। আধার, ভোটার আইডি, পারিবারিক আয়, বিদ্যুৎ ব্যবহারের মতো তথ্য যাচাই করা হবে। ভুল তথ্য দিলে সুবিধা বাতিল হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

66
২৬শে আগস্ট থেকে মিলবে অনুমোদনপত্র

মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৬শে আগস্ট থেকে মিলবে অনুমোদনপত্র। ওই দিন থেকে দিল্লির তালকাটোরা স্টেডিয়াম থেকে যোগ্য মহিলাদের অনুমোদনপত্র দেওয়া শুরু হবে। ১লা আগস্ট অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই এই প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Read more Photos on
click me!

Recommended Stories