Viral Video: ভারী লেহেঙ্গায় নয়, বরং রাত-পোশাকেই সাতপাক ঘুরতে চান কনে

Published : Nov 29, 2021, 06:20 PM IST
Viral Video: ভারী লেহেঙ্গায় নয়, বরং রাত-পোশাকেই সাতপাক ঘুরতে চান কনে

সংক্ষিপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বিয়ের কনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মাথায় হাত দিতে সোফায় বসে কার্যত আধ-শোয়া হয়ে গিয়েছেন ওই যুবতী। তাঁর পরনে রয়েছে ভারী লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই ভারী গয়না। 

বিয়ে (Marriage) মানেই জমকালো সাজ আর ভারী পোশাক (Heavy Dress)। প্রায় গোটা দিনই সেই পোশাক বয়ে বেরাতে হয়। কিন্তু, দীর্ঘক্ষণ ওই পোশাক পরে থাকার ফলে বেশ চাপ হয়ে যায় কনেদের (Bride)। অবশ্য লোকলজ্জার খাতিরে ওই একটা দিন তাদের সব কিছুই মুখ বুজে সহ্য করে যেতে হয়। কিছুই করার থাকে না। আর সেসব ভারী পোশাক পরিবর্তন করে রাত-পোশাক বা নাইট স্যুট (Night Suit) পরার পর যে ঠিক কী আরাম হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে কিছু কিছু মনের ভাব ঠিক যেন প্রকাশ করা যায় না। প্রায় কম বেশ সব কনেই বোধহয় এই উপলদ্ধি করেছেন। রাতের পোশাকের মাহাত্ম্য তারা ওইদিন ঠিক বুঝতে পেরেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এক বিয়ের কনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মাথায় হাত দিতে সোফায় বসে কার্যত আধ-শোয়া হয়ে গিয়েছেন ওই যুবতী। তাঁর পরনে রয়েছে ভারী লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই ভারী গয়না। পাশাপাশি ভারী মেপআপও রয়েছে। আর এই সব মিলিয়ে তিনি যেন হাঁপিয়ে উঠেছেন। তাই দীর্ঘক্ষণ এই পোশাক পরে থাকার ফলে আর পারছিলেন না। ওই কারণে সোফায় বসে শরীর ছেড়ে দিয়েছিলেন তিনি। এমন দৃশ্য দেখে এগিয়ে এসেছেন কনের এক আত্মীয়।

 

 

ভিডিওতে কনের উদ্দেশ্যে এক যুবতীকে বলতে শোনা গিয়েছে, ‘দিদি আপনার কী চাই?’ স্বভাবতই বিয়ের কনে এমন হাঁপ ছেড়ে বসে পড়েছেন দেখে তাঁর কী অসুবিধা হচ্ছে জানতে এগিয়ে এসেছেন অনেকেই। কিন্তু প্রশ্নের জবাবে বিয়ের কনে যা বলেছেন, তা শুনে আর হাসি চেপে রাখতে পারছেন না কেউই। ‘দিদি আপনার কী চাই?’ প্রশ্নের জবাবে মুচকি হেসে কনের জবাব ‘নাইট স্যুট’। তাঁর চোখে মুখে স্পষ্ট বোঝা গিয়েছে যে এত ভারী লেহেঙ্গা পরে হাঁপিয়ে গিয়েছেন। এবার তাই পোশাক বদলে আরামদায়ক ঢিলেঢালা রাত-পোশাক পরতে চান তিনি।

নতুন কনের এ হেন আবদার শুনে চমকে গিয়েছেন প্রশ্ন করা ওই যুবতীও। বরং কনেকে বুঝিয়ে তিনি বলছেন,‘কিন্তু এবার তো কাপল শ্যুট হবে, কাপশ্যুট করাবেন না?’ এরপরেও হাসতেই দেখা গিয়েছে বিয়ের কনেকে। যেন মুখে কিছু না বলেই কার্যত হাসি দিয়েই বুঝিয়ে দিচ্ছেন যে আর তিনি পারছেন না। শরীর একেবারে খারাপ হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। নাইট স্যুট পরে বিয়ের সাতপাক ঘুরতে চাওয়া কনেকে দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরাও। জানা গিয়েছে, সোফায় গা এলিয়ে আসলে সাতপাকের জন্যই অপেক্ষা করছিলেন ওই যুবতী। সেই সময়েই নাইট স্যুট পরতে চেয়েছেন তিনি। আসলে ওই ভারী লেহেঙ্গা পরে আর ঘোরার ক্ষমতা নেই তাঁর। তার পরিবর্তে নাইট স্যুচ পরেই সাত পাক ঘোরার আর্জি জানিয়েছেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

Puri: কার্তিক পূর্ণিমায় জনসমুদ্র পুরী, মহাসমারোহে পালিত হল পবিত্র উৎসব
Pension 5000: অবসরের পরেও মাসে ৫০০০ টাকা নিশ্চিত আয়! কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ অটল পেনশন যোজনা