Dharmendra Pradhan: 'জেন-জি'রা আমার সন্তানের মতো', নিট নিয়ে নীরবতা ভাঙলেন ধর্মেন্দ্র প্রধান

Published : Aug 09, 2026, 08:50 AM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Dharmendra Pradhan On NEET Scam: নিট বিতর্কে অবশেষে ২৫ দিন পর মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জেন-জি দের আন্দোলন নিয়ে কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Dharmendra Pradhan On NEET Scam: ইস্তফা দেওয়ার ২৫ দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভুবনেশ্বরের একটি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ''জেন-জি'র আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন কেউ কেউ। আমার কাছে মন্ত্রী পদটা কখনই বড় বা গুরুত্বপূর্ণ ছিলো না। আমি অনেক আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলাম আমার পদত্যাগের ব্যাপারে।'' তিনিই যে প্রধানমন্ত্রীকে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন সে কথাও এদিন জানান ধর্মেন্দ্র প্রধান।

কী বলেছেন কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী?

তিনি আরও বলেন, ''জেন-জি আমাদের সন্তানের মতো। কেউ কেউ তাদের বিপথে চালিত করার চেষ্টা করছে। আমার তাদের সঙ্গে কোনও ব্যাক্তিগত সংঘাত নেই। নেই কোনও রেষারেষি। প্রতি ১০ বছরে ভারতে ২০ কোটি সন্তান জন্ম নিচ্ছে। তারাই আমাদের ভবিষ্যৎ। এরাই একদিন ভারতকে বিশ্বের দরবারে আরও উঁচুতে নিয়ে যাবে।''

একই সঙ্গে তিনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও কটাক্ষ করেছেন। বলেন, ‘’তিনি বিজেডি নেতা কর্মীদের স্লোগানে একদমই বিরক্ত হননি। গো ব্যাক স্লোগানেও কিছু মনে করেননি।''

Liquor Ban: ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো ব্র্যান্ড ব্যান! কারণ জানলে চমকে উঠবেন

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG Subsidy: e-KYC করা না থাকলে অ্যাকাউন্টে ঢুকছে না গ্যাসের ভর্তুকি? জানুন আসল কারণ ও সমাধান
India-USA Relation: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা, জে ডি ভান্সের সঙ্গে কথা মোদীর