
Dhruv Rathee CJP: ধ্রুব রাঠি তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, তিনি ‘regime change’-এর উদ্দেশ্যে এই কর্মসূচিতে আসেননি। অন্যদিকে, প্রকাশ রাজও SIR প্রক্রিয়া নিয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন।
Dhruv Rathee CJP: বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে CJP Protest ঘিরে উত্তেজনা। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘পিপলস ট্রাইব্যুনাল’ কর্মসূচি আয়োজন করে Cockroach Janata Party (CJP)। কর্মসূচিতে যোগ দেন জনপ্রিয় YouTuber ধ্রুব রাঠি এবং অভিনেতা-সমাজকর্মী প্রকাশ রাজ।
CJP-এর অভিযোগ, SIR প্রক্রিয়ায় বহু ভোটারের নাম অন্যায়ভাবে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই দাবিকে সামনে রেখেই বেঙ্গালুরুর Freedom Park-এ জড়ো হন ছাত্র, যুবক, মহিলা-সহ বিভিন্ন স্তরের মানুষ। বিক্ষোভস্থলে ওঠে ‘SIR বাতিল হোক’ এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে স্লোগান।
ধ্রুব রাঠি তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, তিনি ‘regime change’-এর উদ্দেশ্যে এই কর্মসূচিতে আসেননি। অন্যদিকে, প্রকাশ রাজও SIR প্রক্রিয়া নিয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন।
কেন SIR নিয়ে এত বিতর্ক? কেন CJP জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করছে? বেঙ্গালুরুর Freedom Park-এ ঠিক কী ঘটল? ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ কী বললেন? জানুন এই প্রতিবেদনে।