Amit Shah On Iran Issues: ইরান ইস্যুতে এবার প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই মর্মে বিশদ চিঠি পাঠানো হয়েছে প্রতিটি রাজ্যকে। কী লেখা রয়েছে চিঠিতে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
মধ্যপ্রাচ্যের যুদ্ধে উত্তপ্ত ইরান। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লাগাতার সংঘর্ষ চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা। পাল্টা আক্রমণ করতে থেমে নেই ইরানও। এই অবস্থায় ভারতে বসে কেউ যাতে ইরানের ঘটনা নিয়ে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে সেই জন্য এবার দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ সতর্ক বার্তা জানিয়ে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
26
চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে যে, ইরানের সমর্থনে কেউ যদি উস্কানিমূলক মন্তব্য করেন, তাঁদের চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যে কোনও প্রকারেই হোক, অশান্তির পরিস্থিতি এড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র সরকার।
36
শাহের বার্তা ইরান ইস্যুতে
গত শনিবার থেকেই উত্তপ্ত ইরান। ওই দিনই অমিত শাহের মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল। তা এত দিনে সংবাদসংস্থার হাতে এসেছে। ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলার আবহে ভারতেও অশান্তি হতে পারে বলে মনে করে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, ইরানপন্থী উগ্র ধর্মপ্রচারকদের চিহ্নিত করতে হবে, যাঁরা উস্কানিমূলক বক্তৃতা করছেন। আর এই পরিস্থিতিতে এবার সংবাদ সংস্থা এএনআই-এর হাতে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই চিঠি।
একই সঙ্গে বর্তমানে ইরানের যা অবস্থা তাতে ভারতে কেউ উস্কানিমূলক মন্তব্য না করে সেইদিকে খেয়াল রাখার পাশাপাশি পরিস্থিতি যাতে হাতের বাইরে যেতে না পারে, তার জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। যে কোনও প্রকার ধর্মীয় হিংসাত্মক ঘটনার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
56
ইরান নিয়ে তটস্থ কেন্দ্রীয় সরকার
সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অনেক ভারতীয় নাগরিক আটকে পড়েছেন। বহু ভারতীয় মধ্য়প্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসূত্রে থাকেন। পরিস্থিতির চাপে পড়ে তাঁদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। প্রত্যেকের পরিবারই প্রিয়জনের জন্য উদ্বিগ্ন। বিদেশে থাকা ভারতীয়র নিরাপদে এবং দ্রুত দেশে ফেরা নিশ্চিত করার জন্য বিশেষ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
66
ইরানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নজর কেন্দ্রের
এদিকে শাহের মন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৪৮ ঘণ্টা ধরে আটটি উপসাগরীয় এবং পশ্চিম এশিয়ার দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি সাম্প্রতিক হিংসার নিন্দা করেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।