ভোটের আগের দিনই কেজরিওয়ালকে নোটিশ কমিশন-এর, বিজেপি-র অভিযোগে ব্যবস্থা

Published : Feb 07, 2020, 09:21 PM IST
ভোটের আগের দিনই কেজরিওয়ালকে নোটিশ কমিশন-এর, বিজেপি-র অভিযোগে ব্যবস্থা

সংক্ষিপ্ত

অরবিন্দ কেজরিওয়াল-কে নোটিশ দিল নির্বাচন কমিশন ভোটের আগের দিন নোটিশ পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী টুইটার-এ বিতর্কিত ভিডিও পোস্ট করায় পদক্ষেপ


একে বিজেপি-র তীব্র আক্রমণ সামাল দেওয়া। তার সঙ্গে যোগ হলো নির্বাচন কমিশনের নোটিশ। দিল্লি নির্বাচনের আগে সময়টা ভাল যাচ্ছে না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-এর। একটি ভিডিও টুইটার-এ পোস্ট করার জন্য কেজরিওয়াল- কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি টুইটার-এ একটি ভিডিও পোস্ট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর পরেই নির্বাচন কমিশন-এ অভিযোগ দায়ের করে বিজেপি। তাদের অভিযোগ ছিল, 'সাম্প্রদায়িক ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে ভোট আদায়ের উদ্দেশ্যে ই ভিডিও পোস্ট করেছেন কেজরিওয়াল।' ওই ভিডিও কমিশন-এর আদর্শ আচরণবিধির বিরোধী বলেও অভিযোগ করেছিল বিজেপি।

শনিবার বিকেল পাঁচটার মধ্যে নোটিশ-এর জবাব দেওয়ার জন্য কেজরিওয়াল-কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবারই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। 

প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়ছে, ওই ভিডিও টুইটার-এ পোস্ট করে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন কেজরিয়াল। কমিশন ওই নোটিশ- এ কেজরিওয়ালকে জানিয়ে দিয়েছে, শনিবার বিকেল পাঁচটার মধ্যে নোটিশ-এর জবাব না দিলে কেজরিওয়ালকে আর কিছু না জানিয়েই একতরফা সিদ্ধান্ত নেবে কমিশন। গত দশ দিনে এই নিয়ে দ্বিতীয়বার কেজরিওয়ালকে নোটিশ পাঠাল কমিশন। 

PREV
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: আর মাত্র কয়েকটা দিন, তারপরই অতিষ্ট হতে হবে গরমে
ডিজিটাল প্রতারণায় স্বস্তির ঢাল, এবার থেকে আর্থিক ক্ষতিপূরণ দেবে RBI