অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না, তা কীভাবে পরীক্ষা করবেন?
ইপিএফ সদস্যরা বিভিন্ন উপায়ে তাদের অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করতে পারেন। তাঁরা UMANG অ্যাপে লগইন করে 'View Passbook' অপশনটি বেছে নিতে পারেন। এ ছাড়াও, EPFO-এর মেম্বার পাসবুক পরিষেবার মাধ্যমে ব্যালেন্স এবং সুদের বিবরণ দেখা যাবে। সদস্যরা তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে মিসড কল দিয়ে অথবা 7738299899 নম্বরে SMS পাঠিয়েও PF ব্যালেন্সের তথ্য পেতে পারেন। যদি পাসবুকে 'Int. Updated up to 31/03/2026' লেখা থাকে, তাহলে বুঝবেন যে সুদ আপডেট করা হয়েছে।