Free Bus Travel: ২ অক্টোবর থেকে তামিলনাড়ুতে শুরু হচ্ছে মহিলাদের জন্য নতুন বিনামূল্যে বাস পরিষেবা, নাম 'ভেট্রিপ্পায়ানাম'। এই প্রকল্পের আওতায় কোন কোন সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, দেখে নিন এই গ্যালারিতে।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে 'ভেট্রিপ্পায়ানাম' নামে এই পরিষেবা শুরু হচ্ছে। এর ফলে মহিলাদের যাতায়াতের খরচ অনেকটাই কমবে। শহর, শহরতলি এমনকি পাহাড়ি এলাকার বাসেও এই সুবিধা পাওয়া যাবে।
25
মহিলাদের বাসে ফ্রি পরিষেবা
সরকার জানিয়েছে, মেট্রো ও শহরাঞ্চলে চলা এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স বাসেও মহিলাদের থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। এর ফলে কর্মরতা মহিলা, ছাত্রী এবং দৈনন্দিন কাজে যাতায়াত করা মহিলাদের যাতায়াত খরচ বাঁচবে।
35
কোন কোন রুটের বাসে মিলবে এই পরিষেবা?
শহর ও মেট্রো এলাকায় চলা এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স বাসের মতো বিভিন্ন রুটের বাসেও মহিলারা এবার থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই প্রকল্প মহিলাদের যাতায়াতকে আরও সহজ করে তুলবে।
শুধু তাই নয়, জেলাগুলির মধ্যে চলাচলকারী মোফাস্সিল (MOFUSSIL) বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে শহর, শহরতলি, গ্রাম এবং আন্তঃজেলা যাত্রার ক্ষেত্রেও মহিলাদের আর অতিরিক্ত খরচ করতে হবে না।
55
কবে থেকে টালু হচ্ছে এই প্রকল্প?
সব মিলিয়ে, ২ অক্টোবর থেকে চালু হতে চলা 'ভেট্রিপ্পায়ানাম' প্রকল্পের মাধ্যমে শহরের বাস থেকে শুরু করে আন্তঃজেলা বাস পর্যন্ত বিভিন্ন সরকারি পরিবহনে মহিলারা বিনামূল্যে পরিষেবা পাবেন। আশা করা হচ্ছে, এতে মহিলাদের আর্থিক বোঝা কমবে এবং তাঁরা গণপরিবহণ ব্যবহারে আরও উৎসাহিত হবেন।