উত্তরপ্রদেশ সরকারের লক্ষ্য শুধু কৃষকদের আয় বৃদ্ধি করাই নয়, বরং তাঁদের পরিবারের জন্য উন্নততর সুযোগ তৈরি করাও। একজন কৃষকের ছেলে বা মেয়ে যাতে ভালো শিক্ষার মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়র, অফিসার বা অন্য কোনও ক্ষেত্রে কর্মজীবন গড়তে পারে, তা নিশ্চিত করতে আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।