দেশে বন্ধ হল ই-সিগারেট, ঘোষণা করলেন অর্থমন্ত্রী

Published : Sep 18, 2019, 05:02 PM IST
দেশে  বন্ধ হল ই-সিগারেট, ঘোষণা করলেন অর্থমন্ত্রী

সংক্ষিপ্ত

নিষিদ্ধ হল  ই-সিগারেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্যজনিত কারণে সিদ্ধান্ত  মূলত পড়ুয়াদের মধ্যে ই-সিগারেট ব্যবহারের প্রবণতা রয়েছে

ভারতে নিষিদ্ধ হল ই-সিগারেট। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।  অর্থমন্ত্রী বলেন, দেশে ই-সিগারেট ও এই ধরণের পণ্যগুলি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেকারণেই  এখন থেকে  ই-সিগারেট নিষিদ্ধকরণ কার্যকর করা হল।

সাংবাদিক সম্মলনে সীতারমন বলেন, "ই-সিগারেট  সম্পর্কিত যে কোনও উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সঞ্চয় এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করল ভারত সরকার।"

ই-সিগারেট স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তরল নিকোটিন বাষ্পীভূত করে তৈরি ই-সিগারেট ব্যবহারের প্রবণতা মূলত পড়ুয়াদের মধ্যেই বেশি। 

ভারত সরকারের এই সিদ্ধান্তের আগেই  প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে  ই-সিগারেটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা  মূলক অর্ডিন্যান্স পাশ হয়েছিল। খসড়া অর্ডিন্যান্স অনুযায়ী ই-সিগারেট সেবন করলে ১০ বছর পর্যন্ত জেল ও ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।  ই-সিগারেট সহ বিকল্প ধূমপানের মাধ্যমগুলি নিষিদ্ধ করা মোদি সরকারের ১০০ দিনের মূল লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল।
 

PREV
click me!

Recommended Stories

CM Yumnam Khemchand Singh Sworn In: রাষ্ট্রপতি শাসন শেষে মণিপুরে ফিরল বিজেপি সরকার, শপথ মুখ্যমন্ত্রী ইয়ামনাম সিংয়ের, সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রী
BJP: সুপ্রিম কোর্টে মমতার সওয়াল শুনে হেসে গড়াগড়ি! তীব্র কটাক্ষ বিজেপির, দেখুন