Viral Video: মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা! গুরুগ্রামের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Published : Sep 14, 2026, 12:41 PM IST
Gurugram Horror Caught On Camera: Woman Biker Hit By Car After Driver, Scary Video Goes Viral | WATCH

সংক্ষিপ্ত

Gurugram Accident: গুরুগ্রামের স্পোর্টস বাইকে থাকা এক মহিলাকে গাড়ির ধাক্কা। চালককে দূরে থাকতে বলার পরই তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য।

গুরুগ্রামের রাস্তায় ফের উঠল নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এক মহিলা বাইকারের অভিযোগ, একটি গাড়ি তাঁকে ধাওয়া করে তাঁর বাইকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোটা ঘটনার ভিডিও তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় ধরা পড়েছে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন ওই বাইকার।

মহিলা বাইকারকে রাস্তায় ধাক্কা

ওই মহিলা বাইকারের নাম সিয়া। তিনি ‘rebelwheels_sia_’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ চালান। তাঁর দাবি, রবিবার গুরগাঁওয়ের গল্ফ কোর্স রোডে তিনি তাঁর বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে এপ্রিলিয়া RS 457 চালাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁদের দিকে এগিয়ে আসে এবং গাড়িতে থাকা কয়েকজন তাঁর সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন।

দেখুন সেই ভয়ঙ্কর ভিডিওঃ

আক্রান্ত মহিলার অভিযোগ

সিয়ার অভিযোগ, তিনি গাড়ির যাত্রীদের দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। কিন্তু তাঁরা তাঁকে বাইক থামাতে বলেন। তাঁর দাবি, ওই ব্যক্তিদের দেখে মদ্যপ বলে মনে হচ্ছিল। এরপর তিনি বাইক নিয়ে সামনে এগিয়ে যেতে থাকেন, যাতে গাড়িটি তাঁর বাইকের সামনে এসে রাস্তা আটকাতে না পারে। পিছনে থাকা তাঁর এক বন্ধুও গাড়িটিকে তাঁর কাছাকাছি আসা থেকে আটকানোর চেষ্টা করেন।

সিয়ার দাবি, এরপরও গাড়িটি তাঁকে ধাওয়া করতে থাকে। একসময় গাড়ির চালক তাঁর বাইকের সামনে ঢোকার চেষ্টা করেন। সেই সময় গাড়িটি তাঁর মোটরবাইকে ধাক্কা মারে এবং সিয়া বাইক থেকে ছিটকে পড়েন। ধাক্কার পর তাঁর বাইক কয়েক মিটার রাস্তার উপর টেনে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।

ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করে থামানোর চেষ্টা করেন। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি দাঁড়ালে তিনি চালকের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার জন্য তাঁকেই দায়ী করেন। তবে চালক সেই অভিযোগ অস্বীকার করেন এবং ফের গাড়ি নিয়ে চলে যান বলে সিয়ার দাবি।

সিয়া ঘটনার বিষয়ে গুরগাঁও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, যে সমস্ত চালক অন্য পথচারী বা গাড়িচালকদের জীবন বিপন্ন করে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং RC মালিকের নামও জানিয়েছেন বলে দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই গুরগাঁও পুলিশ, গুরগাঁও ট্রাফিক পুলিশ, দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশকে ট্যাগ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কয়েকজন এ ঘটনায় FIR দায়ের করার দাবিও তুলেছেন। একই সঙ্গে গুরগাঁওয়ের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো এবং পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meerut Dog: পোষ্য কুকুরের মৃত্যুর শোকে ৩ দিন রান্না হয়নি বাড়িতে, মানুষের মতোই হল শ্রাদ্ধ
Modi Diplomacy: তিন দিনে ১৫টি বৈঠক! BRICS মঞ্চে মোদীর কূটনৈতিক দৌড়ের সম্পূর্ণ চালচিত্র