Gyanesh Kumar: সংসদে খারিজ হয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট নোটিস

Published : Apr 06, 2026, 10:34 PM ISTUpdated : Apr 06, 2026, 11:11 PM IST
Gyanesh Kumar: সংসদে খারিজ হয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জমা পড়া ইমপিচমেন্ট নোটিস

সংক্ষিপ্ত

Gyanesh Kumar: গত ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংসদের দুই কক্ষের দলীয় সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত আনা গেছে, সেখানেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের নির্দেশ দেওয়া হয় যে, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে হবে।

Gyanesh Kumar: পত্রপাট খারিজ যাকে বলে (Gyanesh Kumar)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়িত্ব থেকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিসকে এবার সরাসরি খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ (gyanesh kumar news)। 

খারিজ হয়ে গেল ইমপিচমেন্ট নোটিস

কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং তৃণমূল সহ বিরোধী দলগুলির সাংসদরা এই নোটিস জমা দেন। কিন্তু সোমবার, সেই নোটিসকে গ্রহণ না-করার কথা জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, গত ১২ মার্চ মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাই, এই দাবিকে সামনে রেখে নোটিস দেওয়া হয় সংসদের দুই কক্ষে। 

গত ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সংসদের দুই কক্ষের দলীয় সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত আনা গেছে, সেখানেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের নির্দেশ দেওয়া হয় যে, জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে হবে।

তুমুল বিতর্কের জেরে সেটি আর গ্রহণ করা হয়নি

ঊল্লেখযোগ্য বিষয় হল, মুখ্য নির্বাচন কমিশনারের পদটি একটি সাংবিধানিক পদ। আর সেই সাংবিধানিক পদে কেউ থাকলে, তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের সইয়ের দরকার হয়। 

লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা এই মুহূর্তে ৪১ জন। কারণ, মৌসম বেনজির নূর ইস্তফা দিয়েছেন। ফলে, একইরকম মনোভাবাপন্ন দলগুলি তথা বিজেপি বিরোধী জোট শরিকদের কাছ থেকে তৃণমূল সমর্থন চায়। তাতে কিছুটা সাড়াও মেলে। জ্ঞানেশকে অপসারণের প্রস্তাব সংক্রান্ত সেই নোটিসে মোট ১৯৩ জন বিরোধী সাংসদ সই করেন। তার মধ্যে রয়েছেন লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬০ জন। 

কিন্তু সংসদের কোনও কক্ষেই তুমুল বিতর্কের জেরে সেটি আর গ্রহণ করা হয়নি। কার্যত, তা খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamilnadu: লকআপে বাবা-ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ, নয়জন পুলিশ আধিকারিককে ফাঁসির নির্দেশ আদালতের
Raghav Chadha: বইয়ের ছবি পোস্ট করে কাকে খোঁচা দিলেন রাঘব? জল্পনা তুঙ্গে