Mango Ban: ভারতের আমে বিষ! আমদানি নিষিদ্ধ হয়েছে একাধিক দেশে? তবে সত্যিই কি আম খেলে বিপদে পড়বেন?

Published : Jun 11, 2026, 11:24 AM IST

ভারতের আমে নাকি রয়েছে প্রচুর পরিমাণে বিষ! বিষাক্ত এই আম নাকি নিষিদ্ধ হয়েছে একাধিক দেশে? সত্যিই কি আম খাওয়া বিপজ্জনক? 

PREV
17

ভারতের আমে নাকি মিলেছে অধিক মাত্রায় কীটনাশক! তাই নাকি নেপাল ও জাপানে নিষিদ্ধ হয়েছে ভারতীয় আম। কিন্তু কতটা সত্যি এই খবর? সত্যিই কি ভারতের আমে বিষ মিলেছে? 

27

নেপাল ভারতীয় আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে—সম্প্রতি প্রকাশিত এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিল কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, নেপালে ভারতীয় আমের রফতানি স্বাভাবিকভাবেই চলছে এবং আমদানি প্রক্রিয়ায় কোনও বাধা সৃষ্টি হয়নি।

37

মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যমে নেপাল ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এই তথ্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ইতিমধ্যে স্পষ্ট করেছে যে ভারতীয় আমের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

47

কৃষি মন্ত্রকের দাবি, নেপালের উদ্ভিদ সঙ্গনিরোধ ও কীটনাশক ব্যবস্থাপনা কেন্দ্র ১০ জুন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নির্ধারিত উদ্ভিদ স্বাস্থ্য সংক্রান্ত শর্ত পূরণ করা হলে ভারতীয় আম আমদানির অনুমতি অব্যাহত থাকবে। ফলে ভারত থেকে নেপালে আম রফতানির ক্ষেত্রে কোনও প্রশাসনিক বাধা নেই।

57

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারত নেপালে মোট ২,০০৫ টন আম রফতানি করেছে। এই সময়ে ১৪৯টি পৃথক চালানে আম পাঠানো হয়েছে। শুধু জুন মাসেই ১৮টি চালানের মাধ্যমে ২৬৬ টন আম নেপালে পৌঁছেছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে দুই দেশের মধ্যে আম বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে।

67

তবে সম্প্রতি নেপাল তাদের আমদানি নীতিতে কিছু পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ফল ও অন্যান্য কৃষিপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ‘হট ওয়াটার ট্রিটমেন্ট’ বা গরম জলে বিশেষ প্রক্রিয়াকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম মেনে চললেই আমদানি অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার।

77

কৃষি মন্ত্রক ব্যবসায়ী, রফতানিকারক এবং কৃষকদের শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, আম রফতানি বন্ধ বা নিষেধাজ্ঞা সংক্রান্ত অপ্রমাণিত খবর ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories