Iran War: ভারতে কত তেল মজুত আছে, যুদ্ধ দীর্ঘদিন চললে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে?

Published : Mar 01, 2026, 10:29 PM IST
india Strategic oil reserves amid Middle East crisis Strait of Harmouz block

সংক্ষিপ্ত

India Oil Reserves: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ এখন তীব্র গতিতে এগিয়ে চলেছে। ভারত সম্ভাব্য সঙ্কটের ক্ষেত্রে তার তেলের মজুত গণনা করছে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ বেশ কয়েকজন।

India Oil Reserves: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ এখন তীব্র গতিতে এগিয়ে চলেছে। ভারত সম্ভাব্য সঙ্কটের ক্ষেত্রে তার তেলের মজুত গণনা করছে। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ বেশ কয়েকজন। মধ্যপ্রাচ্যে এই সঙ্কটময় পরিস্থিতি নিয়ে ভারত এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি। এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশের ট্রানজিট পয়েন্ট হরমুজ প্রণালী (Strait of Harmouz) বন্ধ করে দিয়েছে তেহরান। রবিবার, ওমানের কাছে তেল ট্যাঙ্কার ইরানের মিসাইল হামলার শিকার হয়েছে।

হরমুজ প্রণালী মধ্য়প্রাচ্যের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলি - সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহিকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে। ইরান এবং ওমানের মধ্যবর্তী মাত্র ৫০ কিলোমিটার চওড়া এই শিপিং লেন দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত এবং পরিশোধিত পণ্য চলাচল করে, যা বিশ্বব্যাপী তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ। সেখানে যে কোনও সমস্যা অর্থনীতিতে প্রভাব ফেলবে। যদিও জানা যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধের ফলে ভারতের তেল সরবরাহে কোনও স্বল্পমেয়াদী ব্যাঘাতের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী রাজ্যসভায় বলেছিলেন যে কোনও বিশ্বব্যাপী অস্থিরতার ফলে উদ্ভূত চাহিদা মেটাতে ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (India Oil Reserves) ৭৪ দিন স্থায়ী হতে পারে।

তিনি বলেছিলেন, "আমরা কেবল আন্ডার গ্রাউন্ড চেম্বার নয়, আমাদের শোধনাগারগুলিতেও মজুত গণনা করি। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে আন্ডার গ্রাউন্ড চেম্বার রয়েছে এবং আমরা শীঘ্রই ওড়িশায় এটি চালু করার আশা করছি। সমস্ত কিছু মিলিয়ে ভারতের কাছে ৭৪ দিনের তেল মজুত থাকে। আদর্শভাবে, এটি ৯০ দিন হওয়া উচিত। মন্ত্রী হিসেবে আমি মনে করি, ৭৪ দিনের মধ্যে কিছু থাকলে নিরাপদ। তবে আমরা ভবিষ্যতে এটি বাড়ানোর কথা বিবেচনা করতে পারি।"

দেশে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সুবিধাগুলি প্রায় ৯.৫ দিন স্থায়ী হতে পারে। এছাড়াও, তেল বিপণন সংস্থাগুলির কাছে উপলব্ধ অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের সংরক্ষণ ক্ষমতা আনুমানিক ৬৭ দিনের মজুত সরবরাহ করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘকাল ধরে চলতে থাকে, তাহলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির চাপ কমাতে ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি করা উচিত।

আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার বৃদ্ধি পায়, তাহলে ভারতের তেল আমদানি খরচ ১.৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে। গ্যাসের দামও বাড়বে। কারণ ভারত তার চাহিদার প্রায় ৫০% গ্যাস বিদেশ থেকে আমদানি করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এক ঘণ্টায় আড়াই লাখ গাছ! বিশ্বরেকর্ড গড়ে চিনকে পিছনে ফেলল PM মোদীর বারাণসী
PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা