নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুধাকর দালেলা শুক্রবার বিদেশসচিব অমৃত বাহাদুর রাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মতবিনিময় করেছেন তাঁরা। নেপালের বিদেশ মন্ত্রকের এই বৈঠকে রাষ্ট্রদূতকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান সচিব রাই এবং তাঁর কার্যকালের সাফল্য কামনা করেন। ভারত-নেপাল সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন তাঁরা।
এই বৈঠকের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে নেপালের বিদেশ মন্ত্রক লিখেছে, “নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মহামান্য শ্রী সুধাকর দালেলা আজ মন্ত্রকে বিদেশসচিব শ্রী অমৃত বাহাদুর রাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিদেশসচিব শ্রী রাই রাষ্ট্রদূত দালেলাকে তাঁর নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং নেপালে তাঁর সফল ও ফলপ্রসূ কার্যকালের শুভেচ্ছা জানিয়েছেন।”
"এই উপলক্ষে তাঁরা নেপাল-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন। দুই দেশ এবং এর জনগণের পারস্পরিক সুবিধার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন", বলেও জানানো হয়েছে।
Ambassador of India to Nepal H. E. Mr Sudhakar Dalela paid a courtesy call on Foreign Secretary Mr Amrit Bahadur Rai at the Ministry today. Foreign Secretary Mr Rai congratulated Ambassador Dalela on his appointment and wished him a productive and successful tenure in Nepal. On the occasion, they exchanged views on various aspects of Nepal-India relations and discussed ways to further strengthen bilateral cooperation for the mutual benefit of the two countries and peoples.
— MOFA of Nepal 🇳🇵 (@MofaNepal) November 13, 2026

এর পাশাপাশি নেপালের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী খড়ক রাজ পাউডেল এবং পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী সুনীল লামসালের সঙ্গেও দেখা করেছেন রাষ্ট্রদূত সুধাকর দালেলা।

Ad3

এই বৈঠকের বিষয়ে নেপালে ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। "

Ambassador Shri @SudhakarDalela called on Mr. Khadak Raj Paudel, Minister of Culture, Tourism and Civil Aviation, Government of Nepal. A productive exchange of views on enhancing connectivity, people to people connections and tourism. Committed to further strengthening close 🇮🇳🇳🇵 ties of friendship and cooperation. @MEAIndia

— IndiaInNepal (@IndiaInNepal) November 13, 2026

Ad4

<script src="https://platform.x.com/widgets.js">
"রাষ্ট্রদূত শ্রী @SudhakarDalela নেপাল সরকারের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী শ্রী সুনীল লামসালের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। বহুমুখী ভারত-নেপাল অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ", লেখা হয়েছে অন্য একটি পোস্টে।

Ambassador Shri @SudhakarDalela called on the Minister of Infrastructure Development, Government of Nepal, Mr. Sunil Lamsal and held discussions on ways to further deepen bilateral collaboration in the sphere of infrastructure development and connectivity. Committed to working together to further advance multifaceted 🇮🇳🇳🇵partnership. @MEAIndia

— IndiaInNepal (@IndiaInNepal) November 13, 2026

<script src="https://platform.x.com/widgets.js">
গত শুক্রবার, রাষ্ট্রপতির কার্যালয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র প্যাটেলের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন ভারতীয় দূত সুধাকর দালেলা। এই ঘটনার কথা তুলে ধরে নেপালের ভারতীয় দূতাবাস এক এক্স পোস্টে লিখেছে, “আজ রাষ্ট্রপতির কার্যালয়, শীতল নিবাসে আয়োজিত একটি অনুষ্ঠানে নেপালের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামচন্দ্র পাউডেলের কাছে নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেছেন শ্রী @SudhakarDalela।”

ভারতীয় বিদেশসচিব বিক্রম মিসরির নেপাল সফরের ঠিক আগের দিন, মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেন দালেলা। মঙ্গলবার বিকেলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছন রাষ্ট্রদূত দালেলা, যেখানে তাঁকে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের আধিকারিকরা স্বাগত জানান। ১৯৯৩ সালে ভারতীয় বিদেশ সেবায় (IFS) যোগ দেন দালেলা এবং ইজরায়েলের তেল আবিবে তাঁর কূটনৈতিক জীবন শুরু করেন। এরপর থেকে তিনি ব্রাসিলিয়া, শিকাগো, ঢাকা, জেনেভা, থিম্পু এবং ওয়াশিংটন ডিসিতে ভারতীয় কূটনৈতিক মিশনে কাজ করেছেন। সম্প্রতি, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ভুটানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর কূটনৈতিক জীবনে দালেলা নয়াদিল্লিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) ডিরেক্টর পদ রয়েছে। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী, পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলি, উপসাগরীয় দেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্কের দিকে জোর দিয়েছিলেন।