
পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার প্ল্যান করছেন? তাহলে ১ অক্টোবরের আগে এই কাজটি না করলে আপনার পুরো প্ল্যান ভেস্তে যেতে পারে। ভারতীয় রেল ১ অক্টোবর ২০২৫ থেকে অনলাইন টিকিট বুকিংয়ে বড় বদল আনতে চলেছে। নিয়ম না মানলে টিকিটই কাটতে পারবেন না, আর বিনা টিকিটে ট্রেনে উঠলে সপরিবারে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। রেল মন্ত্রকের নতুন সার্কুলার অনুযায়ী, এখন থেকে জেনারেল কোটার রিজার্ভড টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক হচ্ছে।
নতুন নিয়মটি কী?
এতদিন শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক ছিল। কিন্তু ১ অক্টোবর থেকে জেনারেল রিজার্ভেশনেও একই নিয়ম লাগু হচ্ছে।
- কোনও ট্রেনের রিজার্ভেশন ওপেন হওয়ার পর প্রথম ১৫ মিনিট শুধুমাত্র তারাই টিকিট কাটতে পারবেন যাদের IRCTC অ্যাকাউন্ট আধার দিয়ে ভেরিফায়েড। - অর্থাৎ, সকাল ৮টায় বুকিং ওপেন হলে ৮টা থেকে ৮:১৫ পর্যন্ত শুধু আধার-অথেন্টিকেটেড ইউজাররা IRCTC ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন। - ১৫ মিনিট পর সিস্টেম সবার জন্য খুলে যাবে। তখন নন-ভেরিফায়েড ইউজাররাও বুক করতে পারবেন। - স্টেশনের PRS কাউন্টারে টিকিট কাটার ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। সেখানে আধার ছাড়াই টিকিট পাবেন।
কেন এই বদল?
রেলের মতে, দালাল, বট এবং ভুয়ো অ্যাকাউন্ট দিয়ে টিকিট ব্লক করার প্রবণতা রুখতেই এই পদক্ষেপ। পুজো, দিওয়ালি, ছটের সময় যখন ৬০ দিন আগে বুকিং ওপেন হয়, তখন কয়েক মিনিটেই টিকিট শেষ হয়ে যায়। আসল যাত্রীরা টিকিট পান না। এই নিয়মে প্রকৃত যাত্রীরা অগ্রাধিকার পাবেন।
পকেটে কী না থাকলে জরিমানা?
১. IRCTC অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে আপনি প্রথম ১৫ মিনিটে টিকিট কাটতেই পারবেন না। মানে কনফার্ম টিকিট হাতছাড়া হওয়ার সম্ভাবনা ৯০%। ২. অনেকেই এজেন্ট দিয়ে টিকিট কাটেন। নতুন নিয়মে এজেন্টরা প্রথম ১৫ মিনিট টিকিট কাটতে পারবেন না, তার ওপর ১০ মিনিটের পুরনো নিষেধাজ্ঞাও থাকছে। ৩. আধার ভেরিফিকেশন ছাড়া টিকিট না পেয়ে যদি ওয়েটিং বা বিনা টিকিটে ভ্রমণ করেন, তাহলে প্রতি যাত্রীর ২৫০-৫০০ টাকা পর্যন্ত জরিমানা ও ভাড়া দিতে হবে। সপরিবারে গেলে জরিমানার অঙ্কটা কয়েক হাজার ছাড়িয়ে যাবে।
এখনই কী করবেন?
- IRCTC অ্যাপ বা http://irctc.co.in-এ লগইন করুন। - My Account > Aadhaar Authentication-এ যান। - আধার নম্বর দিন, আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে OTP আসবে, সেটা দিলেই ভেরিফিকেশন কমপ্লিট। - নিশ্চিত করুন আপনার আধারে মোবাইল নম্বর লিঙ্ক আছে।
১ অক্টোবরের আগেই এই কাজটি সেরে ফেলুন, না হলে পুজোর টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে।