I-PAC Case: আইপ্যাক মামলার শুনানিতে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, তুষার মহতা-মেনকা গুরুস্বামীর বাদানুবাদ এজলাসে

Published : Apr 23, 2026, 02:56 PM IST
iPAC Case in Supreme Court: ED Lawyer Alleges Misconduct Against the State

সংক্ষিপ্ত

I-PAC Case: আজ I-PAC মামলায় উত্তপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস। সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। I-PAC মামলার শুনানিতে গতকাল, বুধবারই সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল 

I-PAC মামলায় উত্তপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস। সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। I-PAC মামলার শুনানিতে গতকাল, বুধবারই সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আচরণকে গণতন্ত্র বিপন্ন করা হয় বলেও মন্তব্য করেছিল। আর এদিন শুনানির শুরুতেই দুই পক্ষের দুই আইনজীবী বাদানুবাদে জড়িয়ে পড়েন।

সলিসিটার জেনারেলের বক্তব্য

বৃহস্পতিবার মামলার শুরুতেই সলিসিটার জেনারেল তুষার মেহতা বুঝিয়ে দেন, কীভাবে ইডি-র মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। অভিযুক্তকে কেন রক্ষা করা হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন। পাশাপাশি তুষার মেহতা বলেন, 'এটি বেআইনি কয়লা পাচার। এই দুর্নীতির পরিমাণ প্রায় ২৭০০ কোটি টাকা। ইডি অফিসাররাও ভারতীয় নাগরিক। তারাও দায়িত্ব পালন করতে গিয়ে মৌলিক অধিকারের সুরক্ষা চাইছেন। যা ঘটনা ঘটেছে বিআর অম্বেদকার কখনও এমন পরিস্থিতি কল্পনা করেননি।' তিনি আরও বলেছেন, ইডির তল্লাশির সময় পুলিশ সেখানে যায় আর জানায়। যদি তল্লাশি চালাতে হয় তবে স্থানীয় পুলিশকে জানাতে হবে। এই সময়ে বেশকিছু ডিভাইস বাজেয়াপ্ত করে। তিনি দাবি করেন সেই ডিভাইসগুলি আর্থিক পাচার মামলার তদন্তে প্রাসঙ্গিক। পরে পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় ঘটনাস্থলে গিয়ে জানান বাড়়িতে অনধিকার প্রবেশ করা চলবে। ইডির পক্ষ থেকে তুষার মেহতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় দুপুর ১২টা ৪০ মিনিটে শতাধিক পুলিশ অফিসার নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করেন।'

সলিসিটার জেনারেল আরও বলেন, শান্তিপূর্ণভাবেই তল্লাশি অভিযান চলছিল। তিনি অভিযোগ করেন, পুলিশ অফিসাররা ইডির থেকে নথি নিয়ে চলে যায়। কম্পিউটারে ব্য়াকআপ নেওয়ার যে প্রক্রিয়া চলছিল তাও মাঝপথে থামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, 'এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় যে, আমরা তাড়াহুড়ো করে আদালতের কাছে চলে এসেছি। এটাকে আলাদা একটি ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ এই দেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত। সেখানে বাস্তব পরিস্থিতি কী? সেখানে আইনের শাসন ভেঙে পড়েছে।'

পাল্টা সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া, 'আপনি কি সত্যিই বলছেন যে, পশ্চিমবঙ্গের আইনের শাসনের একেবারে ভেঙে পড়েছে? কারণ, সেটা খুব বড় প্রশ্ন।'

মেনকা গুরুস্বামীর প্রতিক্রিয়া

এই সওয়ালের মধ্যেই মেনকা গুরুস্বামী বলেন, 'আপনি মার্জিত বা মৌন কোনওটাই নন। সামাজিক মাধ্যমে বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের চেষ্টা চলছে।'

পাল্টা ইডির আইনজীবীর দাবি করেন আইনের শাসনে যখন রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন আদালত হস্তক্ষেপ দাবি করতে পারে।

আদালতের পর্যবেক্ষণ

বিচারপতি মিশ্র বলেন, ইডি অফিসাররা তো সরাসরি ভিক্টিম নন। তারা হয়তো কারও প্রতিনিধিত্ব করছেন।

এদিন আইপ্যাক মামলার সিবিআই তদন্ত দাবি করে কেন্দ্র। তাদের আইনজীবী বলেন, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুন, বলতে পারি না রাজ্য পুলিশকে।'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike Update: কেন্দ্রের ডিএ বৃদ্ধি হয়ে কর্মীদের মিলবে ৬০%! রাজ্যের সঙ্গে ফারাক কতটা বাড়ল?
Petrol Price: আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত? দেখে নিন এক ঝলকে