এ যেন এক কল্পরাজ্য়, রাস্তা দিয়ে হেঁটে চলেছে ময়ূর, হাতি আর হরিণের দল

Published : Mar 31, 2020, 09:47 PM IST
এ যেন এক কল্পরাজ্য়, রাস্তা দিয়ে হেঁটে চলেছে ময়ূর, হাতি আর হরিণের দল

সংক্ষিপ্ত

এ যেন এক কল্পরাজ্য় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল ঘুরে বেড়াচ্ছ হরিণের দল কোথাও হেঁটে বেড়াচ্ছে ময়ূর

লকডাউনের মরশুমে সবকিছুই যেন বদলে গিয়েছে। মানুষের অনুপস্থিতির সুযোগে রাস্তাঘাটের দখল নিয়েছে পশুপাখিরা। কোথাও তাই বড় রাস্তা দিয়ে হেঁটে চলেছেন মহাকাল বাবা। কোথাও আবার পুচ্ছ দুলিয়ে ঘুরে বেড়িয়ে চলেছেন মযূর। কোথাও হরিণের দল হেঁটে বেড়াচ্ছে যানবাহনমুক্ত পথঘাটে। কোথাও আবার ডলফিন ঘুরে বেড়াচ্ছে একেবারে সমুদ্রে তীরেই। এ তো কল্পরাজ্য়কেও হার মানাবে!

গল্পের গরু যে গাছে উঠেছে, এসব ভিডিয়ো দেখে তেমনটা মনে করার কোনও কারণ নেই কিন্তু। কারণ, এগুলোর প্রায় কোনওটাই ভুয়ো বা ফেক ভিডিয়ো নয়। এই তো সোমবার কেরলের রাস্তায় দেখা গেল হাতি ঘুরে বেড়াচ্চে দিব্য়ি। কোনও টেনশন নেই কাউর। আবার ক-দিন আগের একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল হরিদ্বারের পথে রাতের আলোআঁধারিতে হরিণের দল ঘুরে বেড়াচ্ছে। আবার এদিনই এক ভিডিয়ো দেখা গেল সোশাল মিডিয়ায়। তাতে দেখা গেল এক মধ্য়বিত্ত শহুরে পাড়ায় দিব্য়ি রোমান্টিক মুডে ঘুরে বেড়াচ্ছে মযূর।

এই দেখে কেউ কেউ রসিকতা করে মন্তব্য় করছেন, এই অবধি ঠিক আছে। এবার জঙ্গল থেকে বাঘ-সিংহ বেরিয়ে পড়বে না তো?

PREV
click me!

Recommended Stories

SEMICON India 2026: সেমিকন ইন্ডিয়ায় কাস্টমস এবং পরিবহনের সমস্যা মেটানোর আশ্বাস কেন্দ্রের
TMC Symbol Row: জোড়াফুল ‘ফ্রিজ’, মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’! দলের নামও চূড়ান্ত করল কমিশন