Jammu kashmir terror attack: সন্ত্রাস শূন্য কাশ্মীর! সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ পাকজঙ্গি লতিফ ভাট

Published : Nov 19, 2026, 08:43 AM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Jammu kashmir terror attack: কাশ্মীরে ফের সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। নিহত লস্কর ই তৈবার জঙ্গি। ঠিক কী ঘটনা ঘটেছে? জঙ্গিশূন্য কাশ্মীর? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Jammu kashmir terror attack: বুধবারের পর বৃহস্পতিবারও অশান্ত উপত্যকা। কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের জঙ্গিদের গুলির লড়াই। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া লস্কর-ই তৈবার জঙ্গি লতিফকে। কাশ্মীর পুলিশের তরফে লতিফকে ভিডিয়ো কলেই আত্মসমর্পণ করার কথা বলা হয়। কিন্তু নির্বাক লতিফ আত্মসমর্পণ করতে রাজি হয়নি। সে বলে-''আল্লা ছাড়া আমার আর কেউ নেই। আমি আল্লার সঙ্গে দেখা করতে যাব।'' পুলিশের কথা মানতে নারাজ লতিফকে ধরতে কুলগামের জঙ্গলপোড়ার মসজিদে কাঁদানে গ্যাস ছোঁড়ে বাহিনী। গ্যাসের ধোঁয়ার মধ্যে লতিফ গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে গেলে তা ব্যর্থ হয়।

লস্কর-ই তৈবায় জঙ্গি রিক্রুটমেন্ট শূন্য?

কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার মূলচক্রী ছিলেন এই লতিফ ভাট। বৃহস্পতিবার কাশ্মীর পুলিশ ও সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বুধবার কুলগামের জঙ্গলপোড়ার একটি মসজিদে কাশ্মীর পুলিশ ও সেনার সঙ্গে জঙ্গিদের প্রায় সাতঘন্টার গুলির লড়াই চলে। তাকে আত্মসমর্পণের কথা বলা হলেও তাতে তিনি রাজি হননি। এরপর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন লতিফ ভাট।

আরও জানা গিয়েছে যে, লতিফই লস্কর ই তৈবার গ্যাংয়ের কাশ্মীরে শেষ সক্রিয় জঙ্গি ছিল। এদিন তাকেও নিকেশ করে দেওয়া হয়। জানা গিয়েছে, কুলগামে সেনা ক্যাম্পে হামলার ঠিক আগের দিন কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো এলাকায় তাঁদের ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তাঁদের খোঁজে উপত্যকায় চিরুনিতল্লাশি শুরু করে পুলিশ, সেনা ও আধাসেনা। কিছু দিন আগে নিরাপত্তাবাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছিল নিসারের। এ বার নিহত হলেন লতিফও। তাঁর মৃত্যুর পর জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, পাকিস্তান থেকে যে ভাবে জঙ্গিদের নিয়োগ করা (রিক্রুটমেন্ট) হয়, তা কাশ্মীরে এখন প্রায় ‘শূন্য’। লতিফ সেখানকার শেষ সক্রিয় জঙ্গি ছিলেন। এই অভিযানের সাফল্যের জন্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Ad3

With the coordinated efforts of JKP, Indian Army, CRPF and intelligence agencies, Lashkar's last known active local terrorist in the valley, Lateef Bhat, was neutralised in an operation in Kulgam in the early morning hours today. One of his terrorist associates, Umar Nisar, was also neutralised in Kulgam, the day before. The entire operation was marked by a very high level of synergy.

The nation salutes the brave Jawans of JKP, Army and CRPF and intelligence agencies.

— Amit Shah (@AmitShah) November 18, 2026

Ad4

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

<script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8">

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thalapathy Vijay: প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ির পরিচারিকার সঙ্গে দেখা! ইচ্ছেপূরণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে অবসরপ্রাপ্ত কর্তা, খোয়ালেন ২ কোটি