Jantar Mantar CJP Protest: আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ কেন? অভিযোগ তুলে রাহুল বললেন, "ছাত্রদের জন্য লড়াই জারি থাকবে"

Published : Jul 21, 2026, 10:21 PM IST
Jantar Mantar CJP Protest: আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ কেন? অভিযোগ তুলে রাহুল বললেন, "ছাত্রদের জন্য লড়াই জারি থাকবে"

সংক্ষিপ্ত

Jantar Mantar CJP Protest: NEET-UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাফ জানিয়েছেন, “ছাত্রদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই' থামবে না।" আটক হওয়া অন্য কংগ্রেস নেতারাও একই সুরে কথা বলেছেন।

Jantar Mantar CJP Protest: NEET-UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরুদ্ধে সোমবার, ছাত্রদের বিক্ষোভ মিছিলের উপর নেওয়া পুলিশের পদক্ষেপের প্রতিবাদে (cjp protest jantar mantar) কংগ্রেসের মিছিল থেকে আটক হওয়ার পর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রের চাপ সত্ত্বেও “ছাত্রদের অধিকার পাইয়ে দেওয়ার দেওয়ার জন্য সর্বদা লড়াই চলবে।" মঙ্গলবার, এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ (Jantar Mantar CJP Protest) পোস্ট করেন, "মোদীজি, আপনি যত খুশি চাপ দিন, সব শক্তি কাজে লাগান - ছাত্রদের অধিকারের জন্য এই লড়াই এখন আর থামবে না বা থামানো যাবে না।"

আটক রাহুল, প্রিয়াঙ্কা সহ অন্যান্য নেতারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের কাছে একটি বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার সময় দিল্লি পুলিশ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটক করে। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা বঢরা বলেন, "ওরা কাপুরুষ। ওরা ভয় পেয়েছে। আমরা ওদের ভয় পাই না। ওরাই আমাদের ভয় পায়।"

পুলিশ জোর করে রাহুল গান্ধীকে সেখান থেকে সরানোর চেষ্টা করে এবং তাঁকে ধরাধরি করে বাসে তুলতে দেখা যায়। ঠিক আগেরদিন তথা সোমবার, বিক্ষোভকারী ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে কংগ্রেস কর্মীরা রাজাজি মার্গ থেকে লোক কল্যাণ মার্গের দিকে মিছিলের ডাক দেন। পুলিশের বেধড়ক লাঠিচার্জের বিরুদ্ধে তাদের এই মিছিল। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় কে সুরেশ এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকেও আটক করে।

বিক্ষোভ চলবে, জানাল কংগ্রেস

কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও কংগ্রেস নেতাদের গ্রেফতারির নিন্দা করেছেন এবং জানিয়েছেন, ছাত্রদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী এএনআই-কে বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। আমরা সবাই এই দেশের ছাত্রদের স্বার্থে লড়ছি। আমরা বিচার চাই। আমরা চাই সংসদে এই নিয়ে আলোচনা হোক। ১০০ জনেরও বেশি সাংসদ এখানে আছেন। গ্রেফতার হতে কেউ ভয় পায় না। অধিকার আদায় না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মারতে মারতে শেষ করে দিচ্ছিল'— আরশোলা বাহিনীর হামলায় যা বললেন পুলিশকর্মীরা
Sikkim Tunnel Collapse: সিকিমের টানেলে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০, উদ্ধারকাজে সাহায্যের আশ্বাস কেন্দ্রের