Jantar Mantar Protest: যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! মুক্তি দিল আদালত

Published : Oct 21, 2026, 07:41 PM ISTUpdated : Oct 21, 2026, 07:43 PM IST
Jantar Mantar Protest: যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! মুক্তি দিল আদালত

সংক্ষিপ্ত

Jantar Mantar Protest: যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গা। অবশেষে নবম দিনে আদালত থেকে জামিন পেলেন তাঁরা।

Jantar Mantar Protest: ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্গা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। অবশেষে আদালত তাদের জামিন দিল। দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এই জামিন মঞ্জুর করেছেন (Jantar Mantar Protest)। এই দুই নেতা গ্রেফতার হওয়ার ঠিক নয় দিনের মাথায়, জেল থেকে বেরোনোর সুযোগ পেলেন। দিল্লি পুলিশের অভিযোগ ছিল, তারা যন্তর মন্তরের মতো সংরক্ষিত এলাকায় জোর করে ঢুকেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টাও করেছিলেন। সেই কারণেই পুলিশ তাঁদের আটক করে। তবে জামিনের সব শর্ত পূরণ হওয়ার পর, দিল্লির আদালত তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছে।

যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! 

যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পর, গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকে পড়েন রাঙ্কা এবং সৌরভরা। তাদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্ডে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্ডে সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও সৌরভদের গ্রেফতার করা হয় পুলিশের তরফে।

১৪ অক্টোবর, স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাদের হাজির করানো হয়। তিনি পাঁচদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান সিজেপি নেতাদের। সেইদিন থেকে তিহাড় জেলেই ছিলেন সৌরভ এবং রাঙ্কা। পাঁচদিন পর, আবার তাদের স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় এবং জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার পর, আদালতে হাজির করানো হয় তাদের। এরপর সওয়াল-জবাব শেষে, স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুই সিজেপি নেতাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

মুক্তি দিল আদালত

প্রসঙ্গত, স্পেশ্যাল এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের দেওয়া জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে মঙ্গলবার, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সিজেপি। ঠিক তারপরেই বুধবার, যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কাকে জামিন দিল আদালত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Marco Rubio: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ মার্কো রুবিও, "কে কান দেয়?" কটাক্ষ কংগ্রেসের
Bengaluru Blast: বেঙ্গালুরুর ফ্ল্যাটে রহস্যময় বিস্ফোরণ, তদন্তে অ্যান্টি-টেররিজম স্কোয়াড