ম্যায় ভি বচ্চন! ভোটের প্রচারে নিজের তুলনা বিগ বি-র সঙ্গে করে তুমুল ট্রোলের মুখে কঙ্গনা

Published : May 07, 2024, 12:53 PM ISTUpdated : May 07, 2024, 02:01 PM IST
Kangana Ranaut Election Raily

সংক্ষিপ্ত

অমিতাভ বচ্চনের সঙ্গে নিজে তুলনা! কঙ্গনের মন্তব্য শুনলে চক্ষু ছানাবড়া হয়ে যাবে

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। লোকসভায় দাঁড়িয়ে রাজনীতিতে হাতেখড়ি করলেন অভিনেত্রী। বিভিন্ন সময়তেই তার বিভিন্ন মন্তব্য ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। সম্প্রতি তাঁর আরও একটি ভিডিয়ো ভাইরাল হল সমাজমাধ্যমে। প্রচারে গিয়ে নিজের সঙ্গে অমিতাভ বচ্চনের তুলনা করেছেন কঙ্গনা। সেই ভিডিয়ো দেখেই তোলপাড় সমাজ মাধ্যম।

ভিডিওতে কঙ্গনাকে বলেতে শানো গিয়েছে, “সারা দেশ আমাকে নিয়ে স্তম্ভিত, রাজস্থান বা পশ্চিমবঙ্গ, কিংবা দিল্লি বা মণিপুর যেখানেই যাই, অফুরান ভালবাসা আর সম্মান পাই। আমি হলফ করে বলতে পারি, ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের পরে যদি কাউকে এত সম্মান দেওয়া হয়, তা হলে সেটা আমি,।"

 

 

ব্যাস এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁকে নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। প্রবল কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অভিনয়ে দক্ষ হলেও রাজনৈতিক জগতে একেবারেই নতুন তিনি তা ফুটে উঠেছে বহু প্রচারের মন্তব্যে। মান্ডির লোকসভা কেন্দ্রের প্রচারে গুলিয়ে ফেলে নিজের দলের তেজস্বী সূর্য-র সমালোচনা করে বসেন কঙ্গনা। আসলে ইন্ডিয়া শিবিরের তেজস্বী যাদবের বিরোধীতা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই গুলিয়ে ফেলে তেজস্বীর সূর্যের সমালোচনা করেন এই অভিনেত্রী। এই ভিডিও নিয়েও বেশ শোরগোল দেখা যায় সামাজিক মাধ্যমে।

 

 

এতেই থেমে থাকেননি কঙ্গনা বেশ কিছুদিন আগে ছেঁড়া জিনস না পরা বা বার্গার না খাওয়ার নিদান দেন কঙ্গনা। এরপর থেকেই তাঁর পুরানো ছবি নিয়ে ব্যাপক ট্রোলিং হতে শুরু হয় সামাজিক মাধ্যমে। নায়িকার এই ধরণের কর্মকাণ্ড দেখে মাঝে সাঝেই হাসির ফোয়ারা উঠছে সামাজিক মাধ্যমে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অবসরের পর ন্যূনতম ৬৮,০০০ টাকা পর্যন্ত মূল পেনশন পেতে পারেন লেভেল ৫-৯ কর্মচারীরা?
বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে, এবার সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারামন