স্মার্ট বিদ্যুৎ মিটার প্রকল্পে নিয়ে তরজা কর্ণাটকে, অভিযোগ ৭৫০০ কোটি টাকার ঘাপলা

স্মার্ট বিদ্যুৎ মিটার প্রকল্পে নিয়ে তরজা কর্ণাটকে, অভিযোগ ৭৫০০ কোটি টাকার ঘাপলা

Published : Mar 21, 2025, 11:06 PM IST

স্মার্ট বিদ্যুৎ মিটার সংগ্রহের জন্য ৭৫০০ কোটি টাকার চুক্তিতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠল কর্ণাটকে। বিজেপি বিধায়ক সি.এন. অশ্বথ নারায়ণ বৃহস্পতিবার চুক্তি বাতিল অনিয়মের জন্য একটি হাউস কমিটির গঠনের দাবি জানিয়েছেন।

স্মার্ট বিদ্যুৎ মিটার সংগ্রহের জন্য ৭৫০০ কোটি টাকার চুক্তিতে অনিয়ম হয়েছে বলে  অভিযোগ উঠল কর্ণাটকে। বিজেপি বিধায়ক সি.এন. অশ্বথ নারায়ণ বৃহস্পতিবার চুক্তি বাতিল অনিয়মের জন্য একটি হাউস কমিটির গঠনের দাবি জানিয়েছেন। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিধানসভায় রাজ্য বাজেটের উপর বিতর্কের সময় এই বিষয়টি উত্থাপন করে ডঃ অশ্বথ নারায়ণ অভিযোগ করেন যে প্রায় ৩৯ লক্ষ স্মার্ট মিটার সংগ্রহের চুক্তিতে ত্রুটি রয়েছে।

বিজেপি বিধায়ক বলেন, নির্মাতাদের কাছ থেকে সরাসরি সংগ্রহের পরিবর্তে, সরবরাহকারীকে চুক্তিটি দেওয়া হয়েছিল, যার ফলে স্মার্ট মিটারের দাম বেড়ে গিয়েছিল। এছাড়াও স্মার্ট মিটারের জন্য সফ্টওয়্যার যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেটি আগেই কালো তালিকাভুক্ত ছিল।  তিনি অভিযোগ করেন যে  অস্থায়ী বিদ্যুৎ সংযোগ এবং নতুন সংযোগ চাওয়া ব্যক্তিদের স্মার্ট মিটার ইনস্টল করা বাধ্যতামূলক করেছে, যদিও কর্ণাটক বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের (KERC) নির্দেশিকা অনুসারে কেবলমাত্র অস্থায়ী সংযোগের জন্য স্মার্ট মিটার বাধ্যতামূলক করা উচিত।

বিজেপি বিধায়কের যুক্তি ছিল কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশিকাগুলিতে স্পষ্ট করে বলা হয়েছে যে স্মার্ট মিটার শুধুমাত্র অস্থায়ী সংযোগের জন্য বাধ্যতামূলক করা উচিত, তবে নতুন সংযোগের জন্য এটি বাধ্যতামূলক করা যেতে পারে যখন সমস্ত বিদ্যমান মিটার স্মার্ট মিটার দ্বারা প্রতিস্থাপিত হবে। কর্ণাটকের জ্বলানিমন্ত্রী কে.জে. জর্জ কয়েক দিন আগেই একটি নোটিশের লিখিত জবাবে বলেছিলেন, স্মার্ট মিটার ইনস্টল করা কেবল অস্থায়ী সংযোগের জন্য বাধ্যতামূলক এবং নতুন সংযোগের ক্ষেত্রে এটি ঐচ্ছিক।   বিজেপি বিধায়কের বিরোধিতা করে জর্জ আরও বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। শুক্রবার বিস্তারিত উত্তর দেবেন। তিনি আরও বলেছেন, সফ্টওয়্যার কোম্পানিতে যদি সত্যি কালো তালিকাভুক্ত করা হয় তাহলে তিনি চুক্তি বাতিল করতেও প্রস্তুত।

10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ
08:34US Iran: নিহত খামেনেই! এবার অশান্তির আঁচ কাশ্মীরে, দেশজুড়ে মৌলানাদের তীব্র প্রতিক্রিয়া
08:36'আমি অসৎ নই', আবগারি নীতি মামলার রায়ের পর কেঁদে ভাসালেন কেজরিওয়াল
02:40বাংলায় সব হিন্দুদের গোপাল পাঁঠা হতে হবে, মমতাকে হারাতে গিরিরাজের দাওয়াই
07:17মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু