Karnataka Medical College Incident: ক্লাস চলাকালীন ছাত্রীকে প্রেমের প্রস্তাব অধ্যাপকের, তারপর ঘটল মারাত্মক ঘটনা

Published : Mar 26, 2026, 02:35 PM IST
Professor Proposes Student in Class

সংক্ষিপ্ত

Karnataka Medical College Incident:কর্ণাটকের একটি মেডিক্যাল কলেজে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শ্রী সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ মিডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে ক্লাস চলাকালীন এক অধ্যাপক এক এমবিবিএস ছাত্রীকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগ।

Karnataka Medical College Incident: কর্ণাটকের একটি মেডিক্যাল কলেজে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শ্রী সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ মিডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে ক্লাস চলাকালীন এক অধ্যাপক এক এমবিবিএস ছাত্রীকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলার নেলামাঙ্গলা তালুকের টি. বেগুর এলাকায় অবস্থিত ওই কলেজে। ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, ক্লাসের মধ্যেই অধ্যাপক ওই ছাত্রীকে একটি চকলেট দিয়ে প্রস্তাব দেন এবং এমন কথাও বলেন, যা থেকে পারস্পরিক সম্পর্কের ইঙ্গিত মেলে।

দেখুন ভিডিও

 

 

ঠিক কী ঘটেছিল

তবে ছাত্রীটি সঙ্গে সঙ্গেই এর তীব্র প্রতিবাদ করেন এবং প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে অধ্যাপককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্র-ছাত্রী অধ্যাপককে চড়-থাপ্পড় মারছে, এমনকি চপ্পল দিয়েও আঘাত করছে। অভিযোগ, তাঁকে কলেজ চত্বর জুড়ে ধাওয়া করা হয় এবং ক্লাসরুমের বাইরে গাড়ির কাছেও মারধর করা হয়।

ভাইরাল ভিডিও

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত অধ্যাপকের নাম মহম্মদ বা আব্দুল হতে পারে, যদিও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ঘটনাটি শিক্ষক-ছাত্র সম্পর্কের সীমা লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শিক্ষকের এই আচরণকে অনেকেই অসদাচরণ ও সম্ভাব্য যৌন হেনস্থার পর্যায়ে ফেলছেন। তবে একইসঙ্গে ছাত্রদের হাতে মারধরের ঘটনাও আইনি দিক থেকে প্রশ্নের মুখে পড়েছে।

পুলিশ মামলা রুজু করেছে

ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় পুলিশ স্টেশনে জানানো হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তে অধ্যাপকের আচরণ এবং ছাত্রদের হিংসাত্মক প্রতিক্রিয়া, দুই দিকই খতিয়ে দেখা হবে। কলেজ কর্তৃপক্ষের তরফেও অভ্যন্তরীণ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন অধ্যাপক এমন আচরণ করতে পারেন। আবার কেউ কেউ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়াও সমর্থনযোগ্য নয়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mobile Recharge Plan: অতীত ২৮ দিনের রিচার্জ প্ল্যান! Jio-Airtel চালু করছে ৩০ দিনের ভ্যালিডিটি
Nirav Modi: নীরব মোদীর শেষ চেষ্টাও ব্যর্থ, প্রত্যর্পণের বিরুদ্ধে মামলা ফের খোলার আর্জি খারিজ