এশিয়ানেট নিউজের সাংবাদিকের নামে এফআইআর, কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের

এশিয়ানেট নিউজের সাংবাদিকের নামে এফআইআর, কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের

Published : Jun 13, 2023, 01:55 PM IST

এশিয়ানেট নিউজের চিফ রিপোর্টার আখিলা নন্দকুমারের নামে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে কেরল পুলিশ। আর এতেই কেরল সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে। পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে খোদ অসন্তোশ ব্যক্ত করেছেন সিপিএম-এর অন্দরের বহু নেতা।

কড়া ভাষায় কেরল সরকারকে আক্রমণ রাজীব চন্দ্রশেখরের। তাঁর মতে বামেদের পুরো আদর্শটাই দ্বিচারিতায় ভরা। বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্রে এরা মত প্রকাশের স্বাধীনতা হরণ হচ্ছে বলে আবেগভরা বয়ান দিতে থাকেন। অথচ, কেরলে বাম সরকারের নেতৃত্বাধীন সরকারের জামানায় যখন একজন সাংবাদিকের উপরে অনৈতিকভাবে পুলিশি অভিযোগ দায়ের হয় তখন এরা চূপ। এদের তখন আচমকাই মত প্রকাশের স্বাধীনতায় মার্কসের তালা লাগিয়ে দিতে হয়। আসলে মার্কস এবং বামপন্থা-এদের পুরো আদর্শটাই মিথ্যা ও দ্বিচারিতায় ভরা। এশিয়ানেট নিউজের চিফ রিপোর্টার আখিলা নন্দকুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, একটি কলেজের ফল প্রকাশ নিয়ে এক সাহসী প্রতিবেদন প্রকাশ করেছিলেন আখিলা। যার জন্য ক্ষুব্ধ কেরলের এসএফআই। আর আগেও এসএফআই-এর নেতৃত্বে এশিয়ানেট নিউজের দফতরে ঢুকে হামলার অভিযোগ ছিল। জানা গিয়েছে, কেরল এসএফআই-এর রাজ্য সম্পাদকের নির্দেশেই এই এফআইআর দায়ে হয়। যদিও, এই এফআইআর-এর তীব্র বিরোধিতা করেছেন কেরলের সিপিএম-এর রাজ্য সম্পাদক। তিনি সাফ জানিয়েছেন, এই এফআইআর-এর মানে বোধগম্য হচ্ছে না। তাঁর সুরেই সুর মিলিয়েছেন আরও অনেক সিপিএম নেতা।

10:51Sikkim landslide: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়! রাম্বি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
17:17CJP on Gyanesh Kumar: জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে কী হবে? চরম হুঁশিয়ারি দিয়ে যা জবাব দিল সিজেপি! দেখুন
22:49CJP on Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফা চেয়ে ৪৮ ঘণ্টার ডেডলাইন, তারপর আন্দোলন? সিজেপি-র এই ৩ দাবিতে তোলপাড় দেশ
08:15SIR Controversy: 'গ্রেফতার' হবেন জ্ঞানেশ কুমার? SIR নিয়ে কমিশনের অন্দরেই আপত্তি, মমতা সহ বিরোধীদের দাবিতে তোলপাড়!
15:05SIR Issue: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় দাবি! দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরীর বিস্ফোরক বক্তব্য
05:06Congress on Mamata: কংগ্রেসেই জন্ম, মমতাকে শিকড় মনে করালেন মীর! দিল্লি থেকে কড়া বার্তা
11:49Modi on Annapurna Yojana: দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি নিয়ে মোদীর বড় ঘোষণা, কী বললেন?
06:53UPI Charges: UPI আর পুরোপুরি ফ্রি নয়? সত্যিই ২০০০-এর বেশি পেমেন্টে নতুন নিয়ম? কী বলছে পাবলিক?
05:13Asaduddin Owaisi: বিয়ে থেকে সম্পত্তি, UCC নিয়ে ঠিক কী আশঙ্কা প্রকাশ করলেন ওয়েইসি? কেন এত আপত্তি?
06:48Madrasa Close: শুভেন্দুর সরকারের কড়া পদক্ষেপ, বন্ধ হল ২৫২ মাদ্রাসা! কেন উঠল গেল গেল রব? দেখুন