Kulgam Encounter: সেনার ভিডিও কল, আত্মসমর্পণের প্রস্তাব! তবুও রাজি হল না! তারপরেই খতম লস্কর কমান্ডার লতিফ

Kulgam Encounter: সেনার ভিডিও কল, আত্মসমর্পণের প্রস্তাব! তবুও রাজি হল না! তারপরেই খতম লস্কর কমান্ডার লতিফ

Arup Dey   | ANI
Published : Nov 18, 2026, 12:12 PM ISTUpdated : Nov 18, 2026, 12:28 PM IST

Kulgam Encounter: কুলগামের এসএসপি আনায়াত আলি জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে লতিফের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে কোনও কথাই শোনেনি। এরপর ফের শুরু হয় অভিযান এবং গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর কমান্ডার।

Kulgam Encounter: কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর বড়সড় অভিযান! এনকাউন্টারে খতম লস্কর-ই-তৈবার কমান্ডার লতিফ ভাট। বুধবার সকাল থেকেই ভারতীয় সেনা, আধা সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই শুরু হয়। আত্মসমর্পণের জন্য বারবার ভিডিয়ো কল করে বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রাজি হয়নি ওই জঙ্গি।

নিরাপত্তা বাহিনীর দাবি, লতিফ ভাটকে আত্মসমর্পণের জন্য দীর্ঘক্ষণ বোঝানো হয়েছিল। এমনকী তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে একটি মসজিদে আশ্রয় নেয়। এরপর ফের শুরু হয় অভিযান এবং গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর কমান্ডার।

কুলগামের এসএসপি আনায়াত আলি জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে লতিফের সঙ্গে কথা বলে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে কোনও কথাই শোনেনি। অন্যদিকে, জঙ্গির গতিবিধি নজরে রাখতে সংশ্লিষ্ট এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে।

13:59Kulgam Search Operation: কুলগামে কোথায় লুকিয়ে লতিফ? এলাকা ঘিরে রেখেছে সেনা! শুরু জোরদার তল্লাশি
04:22আলু থেকে সোনার ফর্মুলা জানতেই রাহুলের ফোন ট্যাপ! চরম কটাক্ষ বিজেপির রবি কিষাণের
04:18কাজিরাঙার দুর্ঘটনায় কাঁদছে অসম, নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
08:05Assam Kaziranga Accident News: পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল বাস! মাঝরাস্তায় কনটেনারের সঙ্গে সজোরে ধাক্কা, তারপর…
04:24Maithili Thakur: ‘সব অভিযোগ ভিত্তিহীন’, জমি বিতর্কে পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন মৈথিলী ঠাকুর!
03:37চক্রান্তের শিকার হয়েই কি পদত্যাগ? লোকতন্ত্র বাঁচাও পদযাত্রায় যোগ দিয়ে বিস্ফোরক ধর্মেন্দ্র প্রধান
16:15Kasmir Attack Update: কুলগামে হামলার পরেই জঙ্গলে মিলল দুই SPO-র দেহ! একাধিক গুলির চিহ্ন, উধাও INSAS রাইফেল
11:24Kulgam CRPF Attack Update: জওয়ানদের উপর হামলার বদলা কীভাবে? কুলগামকাণ্ডে বড় ব্যাখ্যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের
11:48CRPF Camp Attack: বাইকে চেপে এসে আচমকা গুলিবৃষ্টি জঙ্গিদের! গুলিবিদ্ধ ৩ জওয়ান, চলছে চিরুনি তল্লাশি, হাই অ্যালার্টে সেনা!
Read more