'মুম্বই তছনছ 'হিন্দু সন্ত্রাসে'', এমন খবর করার ষড়যন্ত্রই করেছিল আজমল কাসব-রা

Published : Feb 18, 2020, 09:28 PM IST
'মুম্বই তছনছ 'হিন্দু সন্ত্রাসে'', এমন খবর করার ষড়যন্ত্রই করেছিল আজমল কাসব-রা

সংক্ষিপ্ত

মুম্বই হামলাকে হিন্দু সন্ত্রাস-এর রূপ দিতে চাওয়া হয়েছিল। তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছিল লস্কর-ই-তৈবা। শেষ পর্যন্ত মুম্বই পুলিশের তৎপড়তায় তা হয়নি। এমনটাই জানালেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশকর্তা রাকেশ মারিয়া।  

কাগজে, টিভিতে, ওয়েবসাইটে লেখা হত 'মুম্বই তছনছ হিন্দু সন্ত্রাসবাদীদের হামলায়'। জনৈক সমীর দীনেশ চৌধুরী-র পরিবার এবং প্রতিবেশীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকরা বেঙ্গালুরু-তে তন্য তন্য করে খুঁজে বেড়াতেন। কিন্তু, শেষ পর্যন্ত ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি আজমল কাসব জীবন্ত অবস্থায় ধরা পড়ে যাওয়ায় লস্কর-ই-তৈবা' সেই ষড়যন্ত্র সফল হয়নি। স্মৃতি কথা 'লেট মি সে ইট নাও' বইতে এমনটাই দাবি করলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশকর্তা রাকেশ মারিয়া।

তিনি জানিয়েছেন, পাকিস্তানের ফরিদকোটের বাসিন্দা আজমল আমির কাসব-এর কাছ থেকে যে পরিচয়পত্রটি পাওয়া গিয়েছিল তাতে তার নাম লেখা ছিল সমীর দীনেশ চৌধুরী। শুধু কাসব-ই নয়, মুম্বই হামলার অন্যান্য জঙ্গিদের পরিচয়পত্রেও হিন্দু নাম ছিল। সেইসঙ্গে তার উর্দুতে নয়, হিন্দিতে কথা বলছিল। উপরন্তু, কাসব-সহ একাধিক জঙ্গির হাতে লাল সুকতো বাধা ছিল, যেমনটা সাধারণত হিন্দু দেব-দেবীর আশীর্বাদপ্রাপ্ত রক্ষাকবচ হিসেবে ব্যবহার করা হয়।

এভাবেই মুম্বই হামলা-কে হিন্দু সন্ত্রাসবাদের রূপ দিতে চেয়েছিল লস্কর-ই-তৈবা। তাদের পরিকল্পনা হয়তো সফলও হত, কিন্তু হয়নি ইন্সপেক্টর সঞ্জয় গোভিলকর-এর উপস্থিত বুদ্ধি ও সাব ইন্সপেক্টর তুকারাম অম্বলে-র বীরত্বের জন্য। তুকারাম আরেকটু হলেই গুলি চালাতেন। কিন্তু, গোভিলকর তাঁকে বলেন, কাসব-কে জীবন্ত ধরতে হবে। কারণ সে গুরুত্বপূর্ণ প্রমাণ। তারপরই ৪০টি গুলি খেয়ে নিজের জীবন দিয়েও কাসব-কে ধরেছিলেন তুকারাম।   

 

PREV
click me!

Recommended Stories

সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি গেল? এই ভারতীয় সংস্থা এবার AI Agents দিয়ে কোড লেখাবে
ম্যাগির প্যাকেটে কিলবিল করছে পোকা! FSSAI নোটিসে চাঞ্চল্য, কী বলল নেসলে ইন্ডিয়া?