
গোটা দেশ থেকেই নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে সিপিআই(এম)-সহ বামেরা। প্রথমে পশ্চিমবঙ্গ তারপর ত্রিপুরা। এবার হারের মুখে দাঁড়িয়ে কেরলম। কেরলমে এবার ফিরতে চলছে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত কেরলের ২৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অসমে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। এগিয়ে রয়েছে ১৬টি আসনে। তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে। পদুচেরিতে এগিয়ে এনডিএ জোট।
কেরলম বিধানসভায় ১৪০টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭১টি আসন। ইতিমধ্যেই কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ২৪টি আসনে। বাম জোটকে হারিয়ে এবার কেরলে কংগ্রেস জোটই ক্ষমতা দখল করতে এমনটাই পূর্বাভাস ছিল বুথ ফেরত সমীক্ষায়। তবে এবারও কেরলমে বিজেপির স্বপ্ন ভঙ্গ হয়েছে ধরে নেওয়া যেতে পারে। কারণ কেরলম দখলের চেষ্টা বাম-কংগ্রেসের মত বিজেপিও করেছিল। মোদী-শাহ একাধিকবার ভোট প্রচারে গিয়েছিলেন।
দীর্ঘ দিন ধরেই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর কেরল। ২০১১ সালে পালা বদলের বদলের কারণে বামেরা বঙ্গ থেকে বিদায় নিয়েছিল। তারপর গত ১৫ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি। বামেদের রক্তক্ষরণ হতে হতে শূন্যে পৌঁছে গিয়েছে এই রাজ্যের বামেরা। এবার বামেরা খাতা খুলতে পারবে কিনা সেটাই এখন দেখার।
ত্রিপুরা থেকে বামেদের বিদায় হয়েছিল ২০১৮ সালে। মানিক সরকারের সরকার ফেলে দেয় বিজেপি। তারপর ত্রিপুরাতেও ক্ষমতায় ফেরা তো দূর-অস্ত টিকে থাকার লড়াই করতেও বেগ পেতে হচ্ছে বামেদের। ত্রিপুরায় বর্তমানে বামেদের থেকেও শক্তিশালী টিপরা মোথা পার্টি। বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতা দখল করলেও স্থানীয় একাধিক নির্বাচনে একা লড়াই করে যথেষ্ট শক্তপোক্ত ভিত তৈরি করছে।
এবার আসি কেরলে। কেরলমে সাধারণ পাঁচ বছর বাম জোটের সরকার থাকে। পাঁচ বছর কংগ্রেসের জোটের সরকার থাকে। যদিও পরপর দুই বছর পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। কিন্তু এবার কেরলম-এ পরিবর্তন আসন্ন তা স্পষ্ট হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়।কংগ্রেস ছাড়াও, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML), কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (জ্যাকব), রিভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (RSP) এবং আরও ছোট কয়েকটি দল এই জোটে অন্তর্ভুক্ত। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, এই জোট ৪০টি আসনে জয়ী হয়ে কেরল বিধানসভায় বিরোধী দল হিসেবে কাজ করেছিল এবং বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের ভি. ডি. সতীশন।
১৯৭৯ সালে কে. করুণাকরণের নেতৃত্বে এই জোট গঠিত হয়েছিল এবং ১৯৮০-র দশক থেকে কেরলমে পালাক্রমে সরকার গঠন করে আসছে। কেরলমের রাজনীতিতে ইউডিএফ (UDF) একটি শক্তিশালী রাজনৈতিক ব্লক, যা রাজ্যে বিভিন্ন সময়ে ক্ষমতায় থেকেছে