LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে সমস্যায় পড়বেন

Published : Aug 01, 2026, 11:23 AM IST

LPG KYC: ১৬ অগস্টের মধ্যে LPG গ্রাহকদের বাধ্যতামূলক e-KYC, না করালে বন্ধ ভর্তুকি ও সিলিন্ডার ডেলিভারি। কীভাবে আপডেট করবেন, জানুন বিস্তারিত।

PREV
16
গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ

এলপিজি সিলিন্ডার নিয়ে গৃহস্থ পরিবারগুলির জন্য এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ সম্পন্ন না করলে সিলিন্ডার পেতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা, এমনকী বন্ধ হয়ে যেতে পারে ভর্তুকিও।

26
কী করতে হবে গ্রাহকদের

দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির নির্দেশ, সকল ডোমেস্টিক গ্রাহককে আধার ভিত্তিক ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। এই কাজ সারতে হবে আগামী ১৬ অগস্টের মধ্যেই।

36
সময়মতো না করালে কী পরিণতি

নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি আপডেট না করালে ভর্তুকিযুক্ত সিলিন্ডার মিলবে না। এমনকী সিলিন্ডার ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে, ফলে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের।

46
এসএমএসে ইতিমধ্যেই সতর্কবার্তা

এলপিজি সংস্থাগুলির তরফে ইতিমধ্যেই গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ই-কেওয়াইসি আপডেট করার কথা জানানো হয়েছে।

56
কীভাবে করবেন ই-কেওয়াইসি

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা বাড়িতে বসেই ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ থেকে ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন। এছাড়া নিজস্ব গ্যাস ডিস্ট্রিবিউটর বা ডেলিভারি বয়ের অ্যাপের মাধ্যমেও এই কাজ সারা যাবে।

66
উজ্জ্বলা যোজনায় ভর্তুকির নিয়মে বদল

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি নীতিতেও এসেছে পরিবর্তন। আগে বছরে ৯টি সিলিন্ডারে ভর্তুকি মিলত, এখন থেকে তা কমে দাঁড়িয়েছে ৪টি সিলিন্ডারে। উল্লেখ্য, বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories