শনিবার দুপুর প্রায় ১১:৪২ মিনিটে ভারতের বেশিরভাগ স্মার্টফোন হঠাৎ কেঁপে ওঠে। হঠাৎ একটি এসওএস (SOS) শব্দ বেজে ওঠে এবং একটি মেসেজ ভেসে ওঠে। এই মেসেজটি হিন্দি এবং ইংরেজিতে ভেসে উঠেছিল। মেসেজে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, ভারত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি সেল ব্রডকাস্ট পরিষেবা চালু করেছে। দ্রুত দুর্যোগ সতর্কতা জানানোর জন্য দেশীয় 'সেল ব্রডকাস্ট সিস্টেম'-এর উপর পরীক্ষা চালানো হচ্ছিল। পরীক্ষার সময় মোবাইল ফোনগুলোতে ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় মেসেজ আসছিল।