নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ২০২৩, নাগাল্যান্ডে ভোটের ময়দানে জয় পাওয়া প্রথম মহিলা রাজনীতিবিদ হেকানি জাখালু

নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ২০২৩, নাগাল্যান্ডে ভোটের ময়দানে জয় পাওয়া প্রথম মহিলা রাজনীতিবিদ হেকানি জাখালু

Published : Mar 02, 2023, 08:53 PM IST

নাগাল্যান্ডের ভোটের ময়দানে এই প্রথম মহিলা প্রার্থীর জয়, জয় পেলেন ডিমাপুর-৩ বিধানসভার প্রার্থী হেকানি জাখালু | ১৪৩৯৫টি ভোট পেয়েছেন হেকানি জাখালু | হেকানির স্বপ্ন তাঁর নিজস্ব ডিমাপুর যেন সত্যি সত্যি মানুষের আশা-ভরসা হতে পারে |

নাগাল্যান্ডের ভোটের ময়দানে এই প্রথম মহিলা প্রার্থীর জয় | জয় পেলেন ডিমাপুর-৩ বিধানসভার প্রার্থী হেকানি জাখালু | ১৪৩৯৫টি ভোট পেয়েছেন হেকানি জাখালু | হেকানির নিকটতম প্রতিদ্বন্দ্বী আঝেটো ঝিমামোই | আঝেটো লোক জনশক্তি (রাম বিলাস পাসওয়ান) পার্টির প্রার্থী | হেকানির তুলনায় আঝেটো ভোট পেয়েছেন ১২৮৫৯টি | নাগাল্যান্ডের ভোট ময়দানে এই প্রথম কোনও মহিলা প্রার্থীর জয় | হেকানি জয়ী মহিলা প্রার্থী হিসাবে নাগাল্যান্ডে ইতিহাস গড়েছেন | জয়ের জন্য ভগবান যিশু-কে সব সম্মান এবং আড়ম্বর উৎসর্গ করেছেন হেকানি | এই ঐতিহাসিক জয়ের জন্য সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেকানি | তাঁর জয় ডিমাপুর-৩ বিধানসভা ক্ষেত্রের প্রতিটি মানুষের জয় বলে জানিয়েছেন তিনি | এবারের নির্বাচনের শুরু থেকেই যুব সমাজের উন্নয়ন এবং কর্ম সংস্থানের পক্ষে সওয়াল | এর জন্য হেকানি তাঁর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলেন বিধানসভা ক্ষেত্রে | যেখানে তিনি ৪টি বিষয়কে সবচেয়ে বেশি করে ফোকাসে রেখেছিলেন | এই ৪টি বিষয় ছিল- যুব সমাজের উন্নয়ন, মহিলাদের স্বর্নির্ভর করা-র মতো দিক | এছাড়াও হেকানি জোর দেন ডিমাপুর-৩কে এক মডেল কনস্টিটুয়েন্সি করার উপরে | এছাড়াও হেকানির ইস্তেহারে ছিল সংখ্যালঘুদের অধিকার রক্ষার মতো বিষয়টিও | হেকানি জাখালুর কাকাদাদুও এবার নাগাল্যান্ড নির্বাচনে প্রার্থী হয়েছিলেন | হেকানির কাকাদাদু খাজেটো কিনিমি- ও জয়ী হয়েছেন নির্বাচনে | হেকানির স্বপ্ন তাঁর নিজস্ব ডিমাপুর যেন সত্যি সত্যি মানুষের আশা-ভরসা হতে পারে | 

07:44ধর্মেন্দ্রর ইস্তফার পর আরশোলাদের এবার নয়া দাবি! রাজনীতির কথা সৌরভদের মুখে
10:49CJP Protest Called Off: এবার 'টার্গেট প্রধানমন্ত্রী! ধর্না শেষ হতেই বড় 'হুঙ্কার'! দেখুন
08:32CJP Abhijit Dipke: ধর্মেন্দ্রর ইস্তফার পর মোদীকে এ কী বলছেন অভিজিৎ ডিপকে? দেখুন
04:57অনশন ভাঙতেই সোনম ওয়াংচুকেই অপমান কংগ্রেস-ককরোচদের, পাল্টা দিলেন শেহজাদ পুনাওয়ালা
05:36CJP Protest: নাড্ডার আশ্বাসে অনশন ভাঙলেন সোনম, NEET আন্দোলনে নতুন মোড়
03:09PM Modi: নিটকাণ্ডে নড়েচড়ে কেন্দ্র, মাঝরাতে ভিডিও বার্তায় বড় আশ্বাস প্রধানমন্ত্রীর
09:49বিভ্রান্তির রাজনীতি করছেন রাহুল! বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন সম্বিত থেকে সুধাংশুরা
04:45যন্তর মন্তরে সরকারের সঙ্গে প্রকাশ্য আলোচনার দাবি, কী বললেন মুখপাত্র সৌরভ দাস?
09:24Delhi CJP Protest: রে রে করে তেড়ে এসে... রক্তাক্ত পুলিশ কর্মী জানালেন কীভাবে হামলা করে বিক্ষোভকারীর
06:59Kalyan Banerjee Suspend: লোকসভায় নজিরবিহীন সিদ্ধান্ত! কল্যাণকে সাসপেন্ড করা হল কেন?