
Narrowest Election Victory: মাত্র এক ভোটে জয়-পরাজয়ের ফয়সালা! হ্যাঁ, এমনই চমকপ্রদ ঘটনা ঘটল এবারের ভোটে। মাত্র একটা ভোট বেশি পেয়ে বিধানসভায় যাচ্ছেন এক প্রার্থী। কোথায়? পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলকে পরাস্ত করে প্রথমবার ক্ষমতায় এসেছে। অসমে রেকর্ড সংখ্যক আসনে জিতে ক্ষমতায় থাকার হ্য়াটট্রিক করেছে বিজেপি। কেরলে বামেদের ধরাাশায়ী করে ক্ষমতায় এসেছে কংগ্রেস জোট। পুদুচেরিতে ক্ষমতায় ফিরেছে এনডিএ। বেশিরভাগ রাজ্যেই বেশ কয়েকটি আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে তামিলনাডুর তুরিপ্পাত্তুর (Tiruppattur) আসনে যা হল তা এক কথায় চমকপ্রদ।
শিভাঙ্গা জেলার এই বিধানসভা আসনে বিজয়ের দল টিভিকে-র প্রার্থী শ্রীনিবাস সেতুপতি পান ৮৩ হাজার ৩৭৫টি ভোট। সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে. আর. পেরিয়াকারুপ্পান পান ৮৩ হাজার ৩৭৪টি ভোট। হ্যাঁ, মাত্র এক ভোটের ব্যবধানে জিতে বিধায়ক নির্বাচিত হন বিজয়ের দলের নেতা শ্রীনিবাস। এত কম ব্যবধানে ফয়সালা হওয়ায় এই আসনের ইভিএম দুবার গণনা হয়। কিন্তু তাতেও সেই একই ফল হয়। Tiruppattur আসনে তৃতীয় হন বিজেপির কেসি থিরুমারান। বিজেপির প্রার্থী পান ২৯ হাজার ৫৪টি ভোট। এখানে ভোট পড়েছিল ৭৮.৮৮ শতাংশ। মোট ২ লক্ষ ১৫ হাজার ভোট পড়েছিল। চতুর্থ স্থান পাওয়া NTK দলের প্রার্থী ১৫ হাজার ২৯১টি ও নোটাতেও ভোট পড়ে ৭৪৭টি ভোট। এক ভোটে জিতে উঠে প্রার্থী শ্রীনিবাস বলছেন, জয়টা জয়ই হয়। তা সে যত ভোটেরই হোক।
প্রসঙ্গত, এবার তামিলনাড়ুতে চমকপ্রদ ফল করে নিজের দল গড়ে প্রথমবার ভোটে নামা চলচ্চিত্র তারকা বিজয়। রাজ্যের শাসক দল ডিএমকে-কে ধরাশায়ী করে বিজয়ের দল TVK পায় মোট ১০৮টি আসন, সেখানে ডিএমকে জোট পায় মাত্র ৭৩টি আসন। এআইএডিএমকে ও বিজেপির জোট ৫৩টি-তে জেতে। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা থেকে কিছু আসন কম পেলেও তামিলভূমে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।