
Patna Flood: নেপালে ভয়াবহ বন্যা ও প্রবল বৃষ্টির পর বিহারে বাড়ছে গঙ্গা, কোসি ও গণ্ডক নদীর জলস্তর। পাটনা-সহ একাধিক এলাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। দিঘা বিধানসভা এলাকার পরিস্থিতি নিয়ে কী জানালেন BJP বিধায়ক সঞ্জীব চৌরাসিয়া?
Patna Flood: নেপালে প্রবল বৃষ্টি ও ফ্ল্যাশ ফ্লাডের পর বিহারে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গঙ্গা, কোসি ও গণ্ডক-সহ একাধিক নদীর জলস্তর বাড়ছে। বিহার সরকারের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর সকালে পাটনার দিঘা ঘাটে গঙ্গার জল বিপদসীমার প্রায় ১.২৩ মিটার উপরে ছিল। পাটনার নিচু ও দিয়ারা এলাকাগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার খবর মিলেছে। নকটা দিয়ারা-সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে দেখা যাচ্ছে। খাবার, পানীয় জল এবং গবাদি পশুর জন্য খাদ্যের প্রয়োজনও তৈরি হয়েছে। শুধু গঙ্গা নয়, কোসি ও গণ্ডকের একাধিক পয়েন্টেও জল বিপদসীমার উপরে রয়েছে। প্রশাসনের তরফে নদী তীরবর্তী ও নিচু এলাকার পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে। নেপালের বন্যার পর বিহারের নদীগুলির এই দ্রুত জলবৃদ্ধি নতুন করে বন্যার আশঙ্কা বাড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।