গাজিয়াবাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে পেট্রোল বা ডিজেল দেওয়ার আগে গাড়ির PUCC বৈধ কি না, তা পরীক্ষা করা হবে। অর্থাৎ, গাড়ির দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে।