Operation Sindoor BSF : পাকিস্তানি পোস্ট চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়েছিল বিএসএফ-এর নারীশক্তি, দেখুন

Operation Sindoor BSF : পাকিস্তানি পোস্ট চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়েছিল বিএসএফ-এর নারীশক্তি, দেখুন

Arup Dey   | ANI
Published : May 27, 2025, 07:36 PM IST

Operation Sindoor BSF : অপারেশন সিঁদুর-এ এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএসএফের সাহসী নারী জওয়ানরা। বিএসএফের আইজি (জম্মু) শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, এই অপারেশনের সময় মহিলা কর্মীরা সরাসরি ফরোয়ার্ড পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন।

Operation Sindoor BSF : জম্মু সীমান্তে সম্প্রতি পরিচালিত অপারেশন সিঁদুর-এ এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএসএফের (ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী) সাহসী নারী জওয়ানরা। বিএসএফের আইজি (জম্মু) শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, এই অপারেশনের সময় মহিলা কর্মীরা সরাসরি ফরোয়ার্ড পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেন। এই অপারেশনে সহকারী কমান্ড্যান্ট নেহা ভান্ডারি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন কনস্টেবল মনজিত কৌর, মালকিত কৌর, জ্যোতি, শম্পা ও স্বপ্না সহ আরও অনেকে। তাঁরা প্রত্যেকে সম্মুখসমরে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইজি আনন্দ বলেন, “অপারেশন সিন্দুরে আমাদের সাহসী মহিলা জওয়ানরা যে শৌর্য এবং পেশাদারিত্ব দেখিয়েছেন, তা দেশের নারী শক্তির এক অনন্য উদাহরণ।” এই অভিযান শুধু শত্রুর মোকাবিলার নয়, বরং সীমান্ত নিরাপত্তায় নারীদের সক্রিয় অংশগ্রহণের এক নতুন দিগন্ত উন্মোচন করল। দেশজুড়ে তাঁদের এই অবদানের প্রশংসা হচ্ছে, এবং তা ভবিষ্যতে নারী জওয়ানদের উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।

10:04হাইজ্যাক রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে মোদীর ভিডিও কল, কী কথা হল?
03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
21:45Flydubai Incident: ফ্লাইদুবাই-এর ককপিটে তখন কী ঘটেছিল? কী করেছিলেন স্মিত মচ্ছর? বড় সত্য সামনে আনলেন ক্যাপ্টেন রান্ধাওয়া!
03:35Flydubai Incident: '৯/১১ হতে পারত!' মাঝআকাশে ককপিটে রক্তাক্ত লড়াই! ১৭০ জনের প্রাণ বাঁচিয়ে 'হিরো' ভারতীয় পাইলট, মোদীর 'স্যালুট'!
06:00Flydubai Incident: 'ভারতের এই পাইলট আসল বীর'! স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে আর কী বললেন ইজরায়েলি দূত?
06:51Flydubai Incident: বিমানের ককপিটে হাড়হিম করা লড়াই! নাশকতার বড় ছক একাই বানচাল করলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর
07:46Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মমতার এই কথা শুনে হাসি চাপতে পারলেন না সনিয়া!
04:11INDIA Bloc Meeting: 'প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চান?' প্রশ্ন শুনে কী বললেন মমতা? চমকে উঠবেন!
11:55INDIA Bloc Meeting: ডিএমকে-আপ নেই, তবুও দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক! কী সিদ্ধান্ত নেবে ইন্ডি জোট?
07:34Budgam Encounter: ৫ সেপ্টেম্বর পালিয়েছিল! এবার বুদগামের জঙ্গলে এনকাউন্টারে খতম পহেলগাঁও-র 'মাস্টারমাইন্ড' মুসা
Read more