
Pakistani Gangster: সম্প্রতি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো কর্ণাটকের তিনজন সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫৩ জনকে গ্রেফতার করেছে। কিন্তু পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার শেহজাদ ভাট্টি দাবি করেছে, এরা তার দলের সদস্য নয়। উল্টে সে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, তার দলের ৩০০০ সদস্য এখনও ভারতে অবাধে ঘুরে বেড়াচ্ছে।
এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করে ভাট্টি বলেছে, "ভারতীয় পুলিশরা যাদের গ্রেফতার করেছে, তারা আমার সঙ্গী নয়। ওরা আসলে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র লোক। আপনারা ৩০০ জনকে গ্রেফতার করলে, আমার ৩,০০০ লোক এখনও ভারতে অবাধে ঘুরছে। গত ৬ বছর ধরে আমরা কাজ করছি, আর আপনাদের নিরাপত্তা বাহিনী আমাদের খুঁজে পায়নি? এত দেরিতে অভিযান শুরু করলেন কেন?" ব্যাঙ্গ করে প্রশ্ন করেছে সে। একইসঙ্গে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার এবং তাদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র দেখানোর চ্যালেঞ্জও জানিয়েছে ভাট্টি।
উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার ঘোষণা করেছিল যে, দেশের ১৪টি রাজ্যে অভিযান চালিয়ে ভাট্টি গ্যাংয়ের ২৫৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
#WATCH | Lucknow, UP: ADG Amitabh Yash said, "On the directions of Pakistan's intelligence agency ISI, Indian youth are being recruited through social media by the network of Pakistani gangster Shahzad Bhatti. The main members of this network include names such as Hamman Memon,… pic.twitter.com/a7YzuKTHbJ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 21, 2026
প্রসঙ্গত, বেশ কিছুদিন কলকাতা থেকেও ধরা পড়েছে পাকিস্তানী চর। এর আগে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় এসটিএফের হাতে ধরা পড়ে রানা রউফ নামের এক পাকিস্তানি যুবক। এর আগে কয়েক বছর নেপালেও ছিল সে। তদন্তকারীদের অভিযোগ, ভারতীয় সেনা এবং রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে পৌঁছে দিত রানা। তদন্তে আরও জানা গিয়েছে, রানার কাছে পাকিস্তানি পাসপোর্ট ছিল। সেই পাসপোর্টের নম্বরের সূত্র ধরে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে STF সূত্রের দাবি। এমনকি ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য ওই পাসপোর্ট আগেই ঢাকায় পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।