Indian Post Office Scheme: বাড়ি বসেই পার্সেল বুকিং থেকে টাকা তোলা, India Post-এর Dak Sewa App-এ মিলবে সব একবারে

Published : Sep 04, 2026, 10:14 AM IST
Indian Post

সংক্ষিপ্ত

পোস্ট অফিসের লম্বা লাইনে দাঁড়ানোর দিন এবার শেষ হতে চলেছে। গ্রাহকদের জন্য India Post নিয়ে এসেছে নতুন অ্যাপ 'Dak Sewa'। এই একটি অ্যাপ থেকেই আপনি বাড়ি বসে স্পিড পোস্ট বুকিং, পার্সেল ট্র্যাকিং, পোস্ট অফিস খোঁজা থেকে শুরু করে সেভিংস অ্যাকাউন্টের লেনদেনও করতে পারবেন। UPI-তে পেমেন্টও করা যাবে।

Indian Post Office Scheme: ডিজিটাল যুগে যখন সবকিছুই মোবাইলে হচ্ছে, তখন পিছিয়ে নেই ভারতীয় ডাক বিভাগও। গ্রাহকদের হয়রানি কমাতে এবং পরিষেবা দ্রুত করতে India Post লঞ্চ করেছে তাদের নতুন অ্যাপ 'Dak Sewa App'। এই অ্যাপটি IT 2.0 আপগ্রেডেশনের অংশ হিসেবে আনা হয়েছে এবং এটি ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ ডাউনলোড করেছেন।

কী কী সুবিধা পাবেন এই অ্যাপে?

এতদিন পোস্ট অফিসের বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা জায়গায় যেতে হতো, কিন্তু Dak Sewa অ্যাপে সব পরিষেবা এক ছাতার তলায় আনা হয়েছে।

১. বাড়ি বসে পার্সেল বুকিং ও পিকআপ: এটাই সবচেয়ে বড় সুবিধা। আপনাকে আর পার্সেল নিয়ে পোস্ট অফিসে ছুটতে হবে না। অ্যাপ থেকেই আপনি Speed Post বা পার্সেল বুক করতে পারবেন এবং বাড়ি থেকে পিকআপের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ডাক কর্মী আপনার বাড়ি এসে পার্সেল নিয়ে যাবে।

২. ট্র্যাকিং ও হিসাব: আপনার পাঠানো চিঠি বা পার্সেল কোথায় আছে, তা রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবেন। শুধু আর্টিকেল নম্বর দিলেই হবে। এছাড়া ওজন ও গন্তব্য লিখে ডাকমাশুল কত লাগবে তাও আগে থেকে জানতে পারবেন।

৩. ডিজিটাল পেমেন্ট: পার্সেল বুকিং, সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা বা বিল পেমেন্টের জন্য আর নগদ টাকার প্রয়োজন নেই। অ্যাপেই UPI, নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ই-রসিদ পেয়ে যাবেন।

৪. আর্থিক পরিষেবা: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স চেক, টাকা তোলা-জমা, PLI/RPLI ইন্স্যুরেন্সের তথ্য এবং মানি অর্ডার বুকিংও এই অ্যাপ থেকেই করা যাবে।

৫. অন্যান্য ফিচার: কাছাকাছি পোস্ট অফিস কোথায় আছে, পিন কোডের তথ্য, অভিযোগ জানানো এবং তার স্ট্যাটাস ট্র্যাক করাও যাবে এই অ্যাপে।

কীভাবে ব্যবহার করবেন?

গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে 'Dak Sewa' লিখে অ্যাপটি ডাউনলোড করুন। মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করে লগইন করুন। অ্যাপটি ২৩টি ভারতীয় ভাষায় ব্যবহার করা যায়, যার মধ্যে বাংলা, হিন্দিও রয়েছে, ফলে ব্যবহার করা খুবই সহজ। কোনো সমস্যা হলে অ্যাপের ভেতর থেকেই টোল ফ্রি নম্বর 1800-266-6868-এ কল করতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Patna Flood: নেপালের জল এবার বিহারে! ফুঁসছে গঙ্গা, পাটনায় বাড়ছে জল! কী পরিস্থিতি?
8th Pay Commission: এরিয়ারে মালামাল! ২০ মাসের বকেয়া ১৪ লক্ষ, কোন সরকারি কর্মী কত পাবেন? রইল হিসেব