
বিমানের টিকিট (Airline Tickets) বাতিল এবং পরিবর্তন সহজ করার জন্য নিয়মে সংশোধনী আনল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation)। নতুন নিয়ম অনুসারে, যাত্রীরা বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত চার্জ ছাড়াই বিমান টিকিট বাতিল বা সংশোধন করতে পারবেন। বিমান সংস্থাগুলিকে ১৪ কার্যদিবসের মধ্যে টাকা ফেরাতে হবে। এছাড়াও বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে নামের বানানে থাকা ভুল ঠিক করার জন্য চার্জ নিতে পারবে না বিমান সংস্থাগুলি।
ফেরতের নিয়মে নতুন কী
টিকিট কেনার ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীরা এখন কোনও অতিরিক্ত ফি ছাড়াই টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। এটি বিমান সংস্থাগুলির থেকে করা সরাসরি বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যদি কিছু শর্ত পূরণ করা হয়।
যদি কোনও নামে বানানগত ভুল বা অন্য কোনও ভুল থাকে, তাহলে যাত্রীরা বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে তা উল্লেখ করলে বিমান সংস্থাগুলিকে অতিরিক্ত চার্জ ছাড়াই তা সংশোধন করতে হবে। বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইটে করা বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। ট্র্যাভেল এজেন্ট বা তৃতীয় পক্ষের পোর্টালের মাধ্যমে কেনা টিকিটের ক্ষেত্রে, বিমান সংস্থাগুলিকে এখন টাকা ফেরানোর দায়িত্ব নিতে হবে এবং ১৪ কার্যদিবসের মধ্যে তা সম্পন্ন করা নিশ্চিত করতে হবে।
যাত্রীরা প্রায়শই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে টাকা রিফান্ডের সমস্যায় ভোগেন। বিশেষ করে যখন টিকিট অনেক আগে থেকে বা এজেন্টদের মাধ্যমে বুক করা হয়। নতুন নিয়ম অনুসারে, বিমান সংস্থা টাকা ফেরতের দায়িত্ব বহন করবে, তাতে যাত্রীরা সমস্যায় পড়বেন না। তাঁদের হয়রানি কমবে। ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিগোর অপারেশনাল সঙ্কটের সময় টিকিটের টাকা ফেরতের সমস্যায় পড়েছিলেন বহু যাত্রী। যখন অনেক ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং টাকা ফেরত বিলম্বের খবর ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল।
যাত্রীদের কী জানা উচিত