'ভাঙচুর করেন না' ইউরোপের বিক্ষোভে প্রবাসী ভারতীয়দের প্রশংসা পীযূষ গোয়েলের!

Published : Oct 26, 2026, 02:27 PM IST
Piyush Goyal

সংক্ষিপ্ত

ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতির মধ্যে বিদেশে বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, ভারতীয়রা শান্তিপ্রিয়। তাঁরা বিদেশের মাটিতে ভাঙচুর করেন না, সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেন না। জার্মানির বার্লিনে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও হিংসাত্মক পরিস্থিতির মধ্যে বিদেশে বসবাসকারী ভারতীয়দের প্রশংসা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, ভারতীয়রা শান্তিপ্রিয়। তাঁরা বিদেশের মাটিতে ভাঙচুর করেন না, সমাজের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেন না। জার্মানির বার্লিনে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জার্মানি সফরের সময় বার্লিনে ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, বিদেশে ভারতীয়দের যে সম্মান দেওয়া হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ভারতীয় সম্প্রদায় শান্তিপ্রিয় এবং পরিবারকেন্দ্রিক জীবনযাপনে বিশ্বাসী। তাঁরা যে দেশে বসবাস করেন, সেই দেশের আইন মেনে চলেন বলেই সেখানে তাঁদের স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ভারতীয়রা ভাঙচুরে অংশ নেন না। সমাজে অশান্তি তৈরি করতে রাস্তায় নেমে পড়েন না। ইউরোপের কয়েকটি দেশে সাম্প্রতিক বিক্ষোভের সময় যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, তার সঙ্গে তুলনা করেই এই মন্তব্য করেন তিনি।

ইউরোপের বিভিন্ন দেশে কেন বিক্ষোভ?

জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ, মজুরি এবং সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষের জেরে ইউরোপের একাধিক দেশে বিক্ষোভ চলছে। ফ্রান্স, ইতালি-সহ বিভিন্ন দেশে এই প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছে। বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই বিদেশে ভারতীয়দের আচরণ ও তাঁদের ভাবমূর্তি নিয়ে মন্তব্য করেন পীযূষ গোয়েল।

জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা

শুধু ভারতীয়দের প্রশংসা করাই নয়, জার্মানিতে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সাহায্য করার জন্যও প্রবাসী ভারতীয়দের কাছে আবেদন জানিয়েছেন পীযূষ গোয়েল। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তিনি। নতুন দেশে পড়াশোনা ও জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। সেই পরিস্থিতিতে আগে থেকে জার্মানিতে বসবাসকারী ভারতীয়রা সাহায্য করলে নতুন পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।

ভারত-জার্মানি বাণিজ্যিক সম্পর্কেও জোর

জার্মানি সফরে সরকারি আধিকারিক, ব্যবসায়ী এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন পীযূষ গোয়েল। ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোই ছিল আলোচনার অন্যতম লক্ষ্য। বিদেশে বসবাসকারী ভারতীয়দের দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আলু থেকে সোনার ফর্মুলা জানতেই রাহুলের ফোন ট্যাপ! চরম কটাক্ষ বিজেপির রবি কিষাণের
PM Modi Manila Visit: ASEAN সামিটে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছেন মোদী, নজর সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যে