Israel Visit: মোদীর ইজরায়েল সফর, এয়ার ইন্ডিয়া ওয়ানের দিকে নজর ছিল গোটা বিশ্বের

Published : Feb 25, 2026, 05:29 PM IST
Israel Visit: মোদীর ইজরায়েল সফর, এয়ার ইন্ডিয়া ওয়ানের দিকে নজর ছিল গোটা বিশ্বের

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল পৌঁছেছেন। তাঁর বিমান, এয়ার ইন্ডিয়া ওয়ান, Flightradar24-এ বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট হয়ে ওঠে। পাকিস্তান ও ইরানের আকাশসীমা এড়িয়ে দিল্লি থেকে তেল আভিভ পৌঁছয় বিমানটি।

PM Modi Israel Tour: দু'দিনের সফরে ইজরায়েল পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর এই সফরের থেকেও বেশি চর্চায় উঠে এসেছে তাঁর বিমান। অনলাইন প্ল্যাটফর্ম Flightradar24-এর তথ্য অনুযায়ী, মোদীর বিমানটিই ছিল সেই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইট। এই প্ল্যাটফর্মটি উড়ানের গতিবিধির ওপর নজর রাখে।

Flightradar24 জানাচ্ছে, বুধবার বিকেল প্রায় ৩:৪৫ নাগাদ যখন মোদীর বিমান সৌদি আরব থেকে জর্ডনের আকাশসীমায় ঢুকছিল, তখন ৭,১৮৪ জন লাইভ ট্র্যাক করছিলেন। এই সংখ্যাই বলে দেয়, এই সফর ঘিরে আন্তর্জাতিক স্তরে কৌতূহল কতটা ছিল।

৯ বছরে মোদীর দ্বিতীয় ইজরায়েল সফর

গত ৯ বছরে এটা প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় ইজরায়েল সফর। এর আগে তিনি ২০১৭ সালের জুলাই মাসে সেখানে গিয়েছিলেন। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠক করবেন মোদী। এছাড়া তিনি সে দেশের সংসদে ভাষণও দেবেন। ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।

দুই দেশের মধ্যে অস্ত্র সংক্রান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা

মোদীজির এই সফরে দুই দেশের মধ্যে অস্ত্র সংক্রান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ড্রোন এবং অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও থাকতে পারে। ইজরায়েলের সংবাদপত্র 'দ্য জেরুজালেম পোস্ট' মোদীর সফর উপলক্ষে একটি বিশেষ প্রথম পাতা প্রকাশ করেছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সঙ্গে হিন্দিতে 'নমস্তে' লেখা হয়েছে। পাশে হিব্রু ভাষায় লেখা হয়েছে 'শালোম', যার অর্থ হ্যালো বা নমস্কার।

পাকিস্তান ও ইরানের আকাশসীমা এড়িয়ে বিশেষ রুট

ইজরায়েল যাওয়ার পথে প্রধানমন্ত্রী মোদীর বিমান পাকিস্তান এবং ইরানের আকাশসীমা পুরোপুরি এড়িয়ে গিয়েছে। বিমানটি দিল্লি থেকে উড়ে প্রথমে গুজরাটের ওপর দিয়ে আরব সাগর পেরিয়ে ওমানে পৌঁছয়। এরপর সৌদি আরবের আকাশসীমা দিয়ে জর্ডনে প্রবেশ করে। জর্ডনের পরেই ইজরায়েলের সীমান্ত শুরু হয় এবং সেখান থেকেই বিমানটি তেল আভিভে নামে। প্রধানমন্ত্রী এই সফরে 'এয়ার ইন্ডিয়া ওয়ান' বিমানটি ব্যবহার করেছেন। এটি ভারত সরকারের একটি বিশেষ বিমান, যা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি সফরের জন্য ব্যবহার করা হয়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kundali Excuse Criminal Charges: শারীরিক সম্পর্কের পর কুণ্ডলী না মেলায় বিয়েতে অস্বীকারে হতে পারে ফৌজদারি মামলা, জানাল দিল্লি হাইকোর্ট
UP Investment: জাপানে নেমেই বাজিমাত যোগীর, প্রথম দিনেই ১১,০০০ কোটির চুক্তি সই