
PM Modi On NEET Paper Leak: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আরও কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত ১১:৫২ নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি এই কথা জানান। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে একটি খসড়া বিল তৈরি করা হয়েছে এবং আগামী সপ্তাহে সংসদে এই বিল পেশ করা হবে। এমনকি শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁস নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। তবে ভিডিও বার্তায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনও কথাই বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
প্রধানমন্ত্রী বলেন, "বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আর তাদের অভিভাবকদের জন্য এটা বিরাট যন্ত্রণার। প্রশ্নফাঁসের ঘটনার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তাই গত আড়াই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীরা ধরা পড়েছে এবং তারা এখন জেলে আছে।"
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়া আটকাতে সরকারের চেষ্টার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "ছাত্রছাত্রীদের একটা বছর যাতে নষ্ট না হয়, সেটা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব ছিল। তাই দ্রুত পরীক্ষা নেওয়া জরুরি ছিল। প্রায় ২২ লক্ষ ছাত্রছাত্রীর জন্য সরকার খুব কম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য সব শক্তি দিয়ে চেষ্টা করেছে। পাঁচ-ছয় দিন আগে, ১৯ তারিখে ফলও ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সফল ছাত্রছাত্রীদের ভালো খবর আসছে।"
মোদী আরও বলেন, "কিন্তু আমরা শুধু এতেই সন্তুষ্ট নই। তাই আজ আমি ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির জন্য দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছি। দপ্তরগুলো দিনরাত কাজ করে গতকাল গভীর রাতে আমাকে একটি খসড়া দিয়েছে। ফাস্ট-ট্র্যাক কোর্ট এবং কঠোর শাস্তির বিধান থাকা এই খসড়াটি আগামীকালের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হবে। মন্ত্রিসভার সহকর্মীদের পরামর্শ নিয়ে এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। সোমবার সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিলটি পাশ করানোর চেষ্টা করা হবে। আমাদের তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের ঊর্ধ্বে আর কিছু নেই! যারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের ছাড়া হবে না।"
#WATCH | Delhi: Protestors dance and celebrate outside Jantar Mantar after activist Sonam Wangchuk ended his 26 days long hunger strike. pic.twitter.com/aSy2DnSLQN
— ANI (@ANI) July 24, 2026
এর আগে, পরীক্ষার এই দুর্নীতি নিয়ে প্রথমবার মুখ খুলে প্রধানমন্ত্রী দ্রুত শাস্তির জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই দিল্লি হাইকোর্ট একটি ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করেছে। বিচারপতি অনু গ্রোভার বালিগা এই ফাস্ট-ট্র্যাক কোর্টের বিশেষ বিচারপতি হবেন।
Activist Sonam Wangchuk tweets, "Just now in the presence of Union Ministers JP Nadda & Dr. Jitendra Singh and the senior leaders of Apex Body of Leh Ladakh I finally broke my fast after 26 days. Earlier 65 in members of parliament from different political parties had visited or… pic.twitter.com/tm8SorZB51
— ANI (@ANI) July 23, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।