স্বামীর সমাধির ওপরে একমাস ধরে রান্না করে খেল স্ত্রী, দেওরের কৌশলে ধরা পড়ল বউদি

Tamalika Chakraborty |  
Published : Nov 22, 2019, 02:12 PM ISTUpdated : Nov 22, 2019, 02:58 PM IST
স্বামীর সমাধির ওপরে একমাস ধরে রান্না করে খেল স্ত্রী, দেওরের কৌশলে ধরা পড়ল বউদি

সংক্ষিপ্ত

স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুন করে রান্নাঘরে পুঁতে রেখেছিল  সেখানেই তিনি গত একমাস ধরে রান্না করতেন  ঘটনাটি মধ্য  প্রদেশের কারিন্দি গ্রামে ঘটেছে  

নিজের স্বামীকে  খুন করে রান্নাঘরে পুঁতে রেখেছিল। সেখানেই একমাস ধরে রান্না করলেন স্ত্রী।  পরে পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। পুলিশি জেরায় সব কথা স্বীকার করেছে। পুলিশ মধ্য প্রদেশের ৩২ বছেরর মহিলাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। 

মধ্যপ্রদেশের কারোন্দি গ্রামের বাড়ি থেকে ২২ অক্টোবর মহেশ বানোওয়াল নামের ওই ব্যক্তি নিখোঁজ হন। তাঁর স্ত্রী প্রমিলা  থানায় নিখোঁজের একটা ডায়েরি লেখেন। পুলিশ তদন্তে নেমেও কোনও খবর পায় না। অন্য দিকে মহেশের ভাইয়ের ক্রমাগত সন্দেহ হয় প্রমিলার ওপর। তাঁর ভাই নিখোঁজ হওয়ার পর তিনি যতবার মহেশের বাড়িতে যেতে গেছেন, তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। বার বার নানা রকম অজুহাত দেখিয়ে তাঁকে বাড়ির সামনে থেকে বের করে দেওয়া হয়।  একবার মহেশের  ভাইকে স্ত্রী নানা রকম অপমান করে বাড়ি থেকে বের করে দেন। মহেশের ভাই এই সন্দেহের কথা পুলিশকে জানান। বলেন, ওই বাড়ির তল্লাশি চালানো হলে ভাইয়ের সন্ধান পাওয়া যেতে পারে। 

এরপর প্রমিলার বাড়ির তল্লাশি চালায়। ঘরে কোনও প্রমাণ দেখতে না পাওয়া গেলে, দেখা যায় রান্না ঘরের মেঝে কোপানো। পুলিশকে প্রমিলা জানায়, সেখানে সে বাগান করতে চায় বলে রান্না ঘরের মেঝে খুলে রেখেছে। এরপরেই  পুলিশ রান্নাঘরের মেঝে খুঁড়লে মহেশের মৃতদেহ দেখতে পাওয়া যায়।  পুলিশি জেরায় প্রমিলা স্বীকার করেছেন, তিনি তাঁর স্বামীকে মেরে রান্নাঘরে পুঁতে রেখেছিলেন। সেখানেই তিনি গত একমাস ধরে রান্না করেছেন।  ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, কীভাবে নিজের স্বামীকে  মেরে রান্না ঘরে পুঁতে রেখে সেখানেই  গত একমাস ধরে রান্না করে এসেছেন। 

PREV
click me!

Recommended Stories

দোলযাত্রা উপলক্ষে বেড়াতে যাওয়া আরো সুবিধা, ১০০টি স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
বস্তারে আত্মসমর্পণকারী নকশালদের প্রশিক্ষণ শুরু, নতুন জীবনে ফিরছে যুবকরা