জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে পাকিস্তানে ফুটেজ ও তথ্য পাচারের অভিযোগ, গ্রেফতার এক

Published : May 22, 2026, 01:03 PM ISTUpdated : May 22, 2026, 03:44 PM IST
pathankot cctv spy case pakistan army movement highway camera baljit singh punjab police investigation

সংক্ষিপ্ত

পঞ্জাবের পঠানকোটে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জাতীয় সড়কে সিসি ক্যামেরা বসানোর অভিযোগে। অভিযোগ, তিনি ৪৪ নম্বর জাতীয় সড়কে সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখতেন এবং সেই ফুটেজ ও তথ্য পাকিস্তানে পাচার করতেন। 

জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে চলছে নজরদারি। আর সেই ফুটেজ যাচ্ছে পাকিস্তানে। ফুটেজ ও তথ্য পাচারের অভিযোগে এবার গ্রেফতার হল এক। যদিও অভিযোগ উঠেছিল চার জনের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেছে বলজিৎ সিংহ নামে একজনকে। তিনি পঞ্জাবের পঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা।

অভিযোগ, সিসি ক্যামেরা লাগিয়ে ৪৪ নম্বর জাতীয় সড়কে সেনাবাহিনীর গতিবিধির ওপর নজর রাখা হত। এই ক্যামেরা লাগানো হয়েছিল পঠানকোট-জম্মু সড়কের একটি সেতুর কাছে। ওই পথ ধরে কখন সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, সেটা খবর পাঠানো হত।

পাক পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক দলজিন্দর সিংহ ধিঁলো জানিয়েছেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দুবাই থেকে ধৃত ব্যক্তিকে ৪০ হাজার টাকা দিয়েছিলেন। তার বিনিময়ে সিসি ক্যামেরার ফুটেজ চলে যেত পাক হ্যান্ডলারের কাছে। ধৃত ব্যক্তির কাছ থেকে একটি সিসি ক্যামেরা এবং একটি ওয়াইফাই রাউটার উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, কদিন ধরেই পঠানকোট জম্মু সড়কে সন্দেহজনক গতিবিধির খবর আসছিল। তারপরেই এই বিষয় খোঁজখবর শুরু করে তদন্তকারীর দল। তারপর এই চার জনের নাম সামনে আসে। তাঁরা হলেন বিক্রমজিৎ সিংহ, বলবিন্দর সিংহ এবং তরণপ্রীত সিংহ ওরফে তন্নু। আর পুলিশ আটক করেছেন বলজিৎ সিংহ নামে একজনকে। তিনি পঞ্জাবের পঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা। বলজিতের পাশাপাশি আরও তিন অভিযুক্তকে খুঁজছে পুলিশ।  পুলিশের বক্তব্য, অভিযুক্তদের প্রত্যেকেই দেশবিরোধী এবং অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তবে, ঠিক কী কারণে তারা এই কাজ করছিল, ঠিক কাদের ছবি পাঠানো হচ্ছিল সে বিষয় তদন্ত চলছে। 

সদ্য, জাতীয় সড়কে সিসি ক্যামেরা লগানোর ঘটনা এল সামনে। ক্যামেরা লাগিয়ে চলছে নজরদারি। আর সেই ফুটেজ যাচ্ছে ভিন্ন দেশে। ফুটেজ ও তথ্য পাচারের অভিযোগে এবার গ্রেফতার হল এক। পুলিশ খুঁজছে আরও তিনজনে। মোট অভিযুক্ত চার জন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সারা দেশের মধ্যে পেট্রল খরচে সেরা গোয়া! লিটারের হিসাবে আপনার রাজ্য কত নম্বরে? জানলে চমকে যাবেন
Suvendu Adhikari:ঠাসা কর্মসূচিতে দিল্লিতে শুভেন্দু, বৈঠক রাজনাথ সিং-এর সঙ্গে