ওম বিড়লাকে অপমানের 'শাস্তি' খুন! রাহুল গান্ধীকে হুমকি দিয়ে গ্রেফতার ১

Published : Feb 19, 2026, 08:33 PM IST
Rahul gandhRajasthan Karni Sena leader arrested for threatening to kill 15 opposition MPs including Rahul Gandhii

সংক্ষিপ্ত

স্পিকার ওম বিড়লাকে অপমান! আর তারই বদলা নিতে রাহুল গান্ধী-সহ ২৫ জন বিরোধী নেতাকে খুনের হুমকি। এই অভিযোগে রাগস্থানের কোটা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবক রাজস্থানের করনী সেনার নেতা। 

স্পিকার ওম বিড়লাকে অপমান! আর তারই বদলা নিতে রাহুল গান্ধী-সহ ১৫ জন বিরোধী নেতাকে খুনের হুমকি। এই অভিযোগে রাগস্থানের কোটা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবক রাজস্থানের করনী সেনার নেতা।

পুলিশ জানিছে ধৃতের নাম রাজ সিং। তিনি কট্টরপন্থী রাজপুত সংগঠন করনী সেনার স্থানীয় একটি গোষ্ঠীর নেতা। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধৃত রাজ সিং রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদদের উদ্দেশ্যে কুকথা বলেন। সেখানেই তিনি তাদের সরাসরি খুনের হুমকি দেন। ভিডিওতে তাঁর অভিযোগ ছিল বাজেট অধিবেশন পর্বে স্পিকার ওম বিড়লাকে অপমান করেছিলেন রাহুল-সহ ১৫ জন বিরোধী রাজনৈতিক দলের সাংসদ। ভিডিওতে তিনি গোটা ঘটনার জন্য রাহুল গান্ধীকেই দায়ী করেন।তিনি বলেন, 'আমার বিশ্বাস রাহুল গান্ধীর নির্দেশেই এই টনা ঘটেছে। রাহুল মনোযোগ দিয়ে শুনুন, যদি আবারও এমন ঘটনা ঘটে, তাহলে আমরা আপনার বাড়িতে ঢুকে আপনাকে গুলি করব। ' তিনি আরও বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে বিরোধী অভিযুক্ত সাংসদদের গ্রেফতার না করা হলে তিনি খুন করে দেবেন।

কিন্তু এই হুমকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্য়বস্থা নেয় কোটার পুলিশ। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, খুনের হুমকি দেওয়াতেই গ্রেফতার করা হয়েছে রাজ সিংকে। তবে এখনও পর্যন্ত কোনও সংগঠনের সঙ্গে ধৃতের যোগাযোগ রয়েছে তা প্রমাণিত হয়নি। তবে রাজ যে ভিডিওতে খুনের হুমকি দিয়েছে সেই ভিডিওতে দেওয়ালে মোদী, ওম বিড়লার ছবি ঝুলতে দেখা গিয়েছে। তবে ঘটনার তদন্ত হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনার সূত্রপাতঃ

গত ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “আজ দুপুর ১:১৪ মিনিটে, আমরা ৯৪সি নিয়ম ও পদ্ধতি মেনে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি।” কংগ্রেস সূত্রে জানা গেছে, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশে মোট ১১৮ জন সাংসদ সই করেছেন। সূত্র অনুযায়ী, বিরোধী সাংসদরা স্পিকারের বিরুদ্ধে “নির্লজ্জ পক্ষপাতমূলক” আচরণের অভিযোগ তুলেছেন এবং বিরোধী দলের নেতাদের কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mayurbhanj Gold Discovery: রাতারাতি দেড় হাজার কেজি সোনার ভাণ্ডারের সন্ধান, বিধানসভায় সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী
কলকাতা থেকে মামলা দিল্লিতে সরানোর আর্জি হাসিনের, শামিকে নোটিস সুপ্রিম কোর্টের